
‘যেমন ছিলেন রাসুলুল্লাহ (সা.)’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার উদ্যোগে সীরাত প্রেজেন্টেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, অনুপম চরিত্র ও মানবিক গুণাবলি নিয়ে আলোচনা ও তথ্যবহুল উপস্থাপনা করেন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার আলআরকাম শাখার প্রিন্সিপাল সাইফুল্লাহ মুহাম্মাদ ফয়সাল, মাজালিসুল ইলমের পরিচালক ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের শায়খ আবু নাঈম এবং তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার অনাবাসিক শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুর রহিম চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মুহা. আনিসুর রহমান, ভাইস প্রিন্সিপাল মু. মুঈন উদ্দিন সরকার, প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মহানবী (সা.)-এর সীরাত, ব্যক্তিজীবন, সামাজিক জীবন, চারিত্রিক মাধুর্য, মানবিকতা ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। আমন্ত্রিত অতিথিরাও এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি এবং তাঁর শিক্ষা ও চারিত্রিক গুণাবলি বাস্তব জীবনে অনুসরণের অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।
তাদের প্রত্যাশা, এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শে জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রেস বিজ্ঞপ্তি
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ |
| এশা | রাত ৭:৩১ |