আজ রবিবার | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:২৮

শিরোনাম :

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রকাশ: ১৭ মে, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ

ঢাকা, ১৬ মে ২০২৬: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায় এবং সেই লক্ষ্যেই চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে।

তিনি বলেন, “আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আসিনি; আমরা বলেছি এভাবে চলতে পারে না। রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে।”

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রসহ সৃজনশীল শিল্প সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ “সফট পাওয়ার” এবং এই শক্তিকে সমৃদ্ধ করার দায়িত্ব শিল্পী, নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিদের।
তিনি বলেন, সরকার চলচ্চিত্র শিল্পের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চায়। নীতি নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকর সংযোগ ছাড়া উচ্চমানের সৃজনশীল উৎপাদন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
চলচ্চিত্র খাতের সংস্কার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জুরি বোর্ডকে চলচ্চিত্র অঙ্গনের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে, যা সরকারের জন্য একটি বড়ো নৈতিক শক্তি। তিনি জানান, অতীতে এসব বোর্ড গঠন নিয়ে নানা বিতর্ক থাকলেও এবার কোনো বিতর্ক ছাড়াই সংশ্লিষ্টরা নতুন বোর্ডকে সমর্থন জানিয়েছেন।

তথ্যমন্ত্রী জানান, আগামী অর্থবছরের বাজেটে চলচ্চিত্রে অনুদানের পরিমাণ বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি অনুদান দ্রুত ছাড় ও নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ শেষ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
চলচ্চিত্র শিল্পের অন্যতম বড় সংকট হিসেবে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, একক সিনেমা হলগুলো টিকিয়ে রাখা ও আধুনিকায়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে শিল্প সমালোচক ও চলচ্চিত্র বোদ্ধা মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস এর সভাপতি ড. জহিরুল ইসলাম কচি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মহাপরিচালক ম. জাভেদ ইকবাল উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ প্রধান খবর মিডিয়া রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাকা বিমানবন্দরে এয়ারপোর্ট এপিবিএন কর্তৃক অজ্ঞান পার্টির মূলহোতা আটক

    জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক।

    জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

    দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    ৩০ (ত্রিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

    মিজানুর রহমান সিনহার মৃত্যুতে আব্দুস সালাম আজাদ এমপি,কামরুজ্জামান রতন এমপি এবং মীর সরফত আলী সপুর শোকবার্তা

    নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই:রাঙামাটিতে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

    খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে- আসাদুল হাবিব দুলু এমপি

    প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    অপরাধীদের ক্রাইম জোন: টঙ্গীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক বুলবুল

    সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে :মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    ৫০ নং ওয়ার্ড আজমপুর এলাকার রাস্তা সংস্কার কাজ পরিদর্শনে ঢাকা ১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন : কাজের ধীর গতিতে অসন্তোষ

    পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী

    হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক উত্তরায় : “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা

    সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা

    সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে সড়ে দাড়িয়েছেন আঞ্জুমান আরা লিমা

    হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান

    বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আশুলিয়ায় জিয়াউর রহমানের খননকৃত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

    সরকার ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়)’ প্রকল্প গ্রহণ করেছে

    কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা


    • রবিবার, ১৭ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫২
      সূর্যোদয়ভোর ৬:১৬
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৩৪
      এশা রাত ৮:৫৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।