আজ | | | |

শিরোনাম :

আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট : ইসরাইলের পরিকল্পনা ভণ্ডুল, যেভাবে প্রাণে বাঁচেন আরাঘচি-গালিবাফ

প্রকাশ: 3 July, 2026 2:21 pm

চলতি বসন্তে ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি নিয়ে অত্যন্ত সংবেদনশীল আলোচনা চালিয়ে যাচ্ছিল, তখন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের হত্যার পরিকল্পনা করে থাকতে পারে বলে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের শুরু থেকেই ইরানের জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা ইসরাইলের সামরিক কৌশলের অংশ ছিল। তবে এপ্রিল মাসে যুদ্ধবিরতি নিয়ে সংবেদনশীল আলোচনা শুরু হওয়ার পর বিশেষভাবে দুই ইরানি কর্মকর্তাকে ঘিরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়ে যায়। তারা হলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, ইসরাইল যদি এই দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার চেষ্টা করে, তাহলে শান্তি আলোচনা ভেঙে পড়বে এবং আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে।এ কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে অনুরোধ করেছিল, তারা যেন ইরানকে সতর্ক করে দেয় যে, ইসরাইল এই দুই কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করতে পারে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধের তীব্র পর্যায়ে আরাঘচি ও গালিবাফ ইসরাইলের কাছে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারতেন। কারণ, ইসরাইলের অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের কট্টরপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করা। তবে এপ্রিল মাসে যখন শান্তি আলোচনা কার্যকরভাবে শুরু হয়, তখন মার্কিন প্রশাসনের মূল্যায়ন ছিল, এ ধরনের হত্যাকাণ্ড আলোচনার পথ সম্পূর্ণ বন্ধ করে দেবে এবং সংঘাতকে নতুন করে উসকে দেবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর থেকে তিন দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রথম দিনের হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।প্রথম ওই হামলা পরিচালনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য আংশিকভাবে ব্যবহৃত হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রের হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা। অন্যদিকে, ইসরাইল অগ্রাধিকার দেয় ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে এবং যত বেশি সম্ভব উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করতে।

এমনকি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব তুলনামূলক বাস্তববাদী ইরানি নেতার সঙ্গে আলোচনার আশা করেছিল, তারাও ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু হন।

তাদের মধ্যে ছিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি।

প্রতিবেদন বলছে, আলী লারিজানি ও কামাল খারাজি দুজনই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় যুক্ত ছিলেন। কিন্তু ইসরাইলের বিমান হামলায় তারা নিহত হন।

আর্ন্তজাতিক

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা

    কাফরুল থানা যুবদল কর্মী মো.ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার

    ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

    জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

    মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

    অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন

    মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

    চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন :মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে: বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    নারী শক্তির “নারী সমাবেশ” যেন জুলাইয়ের বিপ্লবী নারীদের মিলনমেলা


    • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০২
      সূর্যোদয়ভোর ৬:২৬
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৪
      এশা রাত ৯:০৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।