
রাজধানীর তুরাগে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্য ১। মো: ইয়াসিন (২০) ও ২। মো: রিফাত (২০) কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে দুপুর আনুমানিক ১:৪০ ঘটিকায় তুরাগ থানাধীন ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনের পাকা রাস্তায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন সদস্য মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তুরাগ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মো: ইয়াসিন ও মো: রিফাতকে আটক করে। গ্রেফতারের সময় মো: ইয়াসিনের হেফাজত থেকে বঙ্গবন্ধুর ছবিযুক্ত একটি মুখোশ এবং মো: রিফাতের হেফাজত থেকে “আমি দোকানদার আমিই জয় বাংলার লোক” লেখা একটি ফেস্টুন উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৩ |
| সূর্যোদয় | ভোর ৭:১১ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৪ |
| এশা | রাত ৭:৩২ |