আজ | | | |

শিরোনাম :

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

প্রকাশ: 4 October, 2026 3:39 pm

ব‍্যারিস্টার আবু সায়েম: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে।

সুযোগটা কখনো কখনো আমরাই তৈরি করে দিচ্ছি। হয়তো বুঝতে পারছি না; অথবা বুঝেও ভ্রান্তিতে আছি। সরকার, দল এবং প্রধানমন্ত্রীর দৃশ‍্যমান শুভাকাঙ্ক্ষীদের অতি ক্ষুদ্র একটি অংশ উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং গর্হিত আচরণ করছে। এর ফলে প্রতিপক্ষ তাদের কোর্টে বল পেয়ে যাচ্ছে। তবে সমস্যার সূত্রপাত যে সবসময় আমাদের লোকেরাই ঘটায়, ঠিক তাও নয়। কিন্তু পরিস্থিতি এড়ানোর বিকল্প ও সৌহার্দ্যমূলক পন্থা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি না, কিংবা করতে জানি না—এটা নিশ্চিত। এতে প্রতিপক্ষ সুযোগ পেয়ে বসে।

শিক্ষকের বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা দেখুন। তাহলে তাকে যে বা যারা গ্রেপ্তার করলো বা করালো, তাদের উদ্দেশ্য কী? অকারণে তারা কেন উগ্র পথে হাঁটলো? আরও কিছু ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, যার দরকার ছিলো না।

দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু বিএনপির, সেহেতু সহনশীলতা, সংযম ও প্রজ্ঞা আমরা বেশি দেখাব—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। তবে বিরোধী দল ইতিবাচক ভূমিকা রাখবে না, এটাও জনগণের অপছন্দ।

ফিরে আসি সেই সূক্ষ্ম কাজের কথায়। দেখবেন, যেসব ইস্যু সহজেই নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা, কিংবা যেসব সমস্যা নিরসনে অংশীজনদের পরামর্শমূলক অ্যাপ্রোচ থাকলেই হয়—সেসব ক্ষেত্রেও ভ্লগার, ইউটিউবার, বিশ্লেষক থেকে শুরু করে বিরোধী দলের দায়িত্বশীল নেতারা পর্যন্ত প্রধানমন্ত্রী বা সরকারের ওপর ঝাঁপিয়ে পড়েন। গণতন্ত্রে এটি গ্রহণযোগ্য আচরণ হতে পারে না।

রাড্ডার ঘটনা নিন্দনীয়। সরকার এবং বিএনপিও জিরো টলারেন্স দেখিয়েছে। কে কোন দলের—তা তোয়াক্কা করেনি। প্রশংসা করতেই হবে। কিন্তু সালমান মুক্তাদির ও বিমানের ঘটনায় বিরোধী দলের বন্ধুরা কি প্রকৃত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন? অবশ্যই না। তারা স্রেফ সুযোগের সদ্ব‍্যবহার করেছেন, করে চলেছেন। তারা সালমানকে নিজেদের করে নিয়েছেন; অন্যদিকে মেজর সাহেবের ঔদ্ধত্য তাদের চোখেই পড়ছে না।

চাইলে কাহিনি আরও লম্বা করতে পারি। বাংলাদেশে কেউ হঠাৎ আসমান থেকে নামেনি। সবাই আমরা জানি, কে কতটুকু শুদ্ধ আমরা। জায়গা-জমি নিয়ে গ্যাঞ্জাম, দখল-জবরদখল, ভাঙচুর—এ দেশে নতুন কিছু নয়। বিমানবন্দরে ভোগান্তিও সব মিথ্যা নয়, যদিও অনেকেই বাড়িয়ে বলে। কিন্তু সমস্যার সমাধানে সবাইকে আন্তরিক হতে হবে। পদে পদে সরকারের খুঁত ধরে সরকারকে ল্যাং মারতে চাইলে দেশ এগোবে না, ফ্যাসিবাদের পুনরুত্থানও ঠেকানো যাবে না। ভুলত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, অন্যায়ের কঠিন প্রতিবাদও হতে হবে। কিন্তু দেশ অচল করে দেওয়ার গোমরাহি ভালো নয়।

গণতন্ত্র এবং আইনের শাসনে সরকার ও বিরোধী দল পরস্পরের পরিপূরক। এখানে একে অন্যের সহযোগী হতে হয়, শত্রু নয়। কেউ কাউকে তুচ্ছতাচ্ছিল্য বা উপেক্ষা করে পথ চলতে পারে না, পারবেও না। আমি সবার কথা বলছি, কেবল অন্যদেরকে সবক দিচ্ছি না। সবাইকে সংযত হতে হবে। সরকারি দল হিসেবে আমাদেরই এগিয়ে আসতে হবে। আমাদের কথাবার্তা ও আচরণে প্রতিপক্ষের প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে হবে। প্রধানমন্ত্রী কিন্তু ঠিকই দেখাচ্ছেন।

আইন চলবে তার নিজের গতিতে, সবার জন্য—যেখানে প্রয়োজন, কঠোরতার সঙ্গে। আমাদের চলতে হবে মানবিক হৃদয় নিয়ে।

 

রাজধানী রাজনীতি লেখকের কলাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    একটি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম।

    কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

    স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

    পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার :


    • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৮
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৬
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।