আজ | | | |

শিরোনাম :

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: 8 October, 2026 11:26 am

ঢাকা (০৮ অক্টোবর, ২০২৬ খ্রি.): চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে “বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা” এবং “চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা” শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

মন্ত্রী জানান, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমি উদ্ধার করে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার ন্যায় প্রায় ৩০০ একর জায়গায় একটি ‘পুলিশ একাডেমি’ প্রতিষ্ঠা এবং ৭২ একর জায়গায় ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার’ স্থানান্তরিত করা হবে। তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে মন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকা—বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড় কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনঃনির্মাণ, সোলার লাইট স্থাপন, সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো এবং ওয়াচ টাওয়ার/কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক কারবারি, অনলাইন জুয়া, মানবপাচার এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (APBN) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান জোরদার করা হবে। এপিবিএনে কর্মরত প্রায় ৪ শত উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার প্রদান করা হয়েছে, যা অপরাধ দমনে গতিশীলতা আনবে। তবে জরুরি অবস্থায় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে এসওপি (Standard Operating Procedure) অনুযায়ী নিরাপত্তা জোরদার করার বিধান বহাল রয়েছে।

পরো সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।

চট্টগ্রাম জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

    স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

    পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার :

    কাওরানবাজার এলাকা থেকে এক ছিনতাই কারিকে আটক করেছে এসআরইউ, ডিএমপি

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেল চালকদের জন্য সুখবর;জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার


    • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৮
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৬
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।