আজ | | | |

শিরোনাম :

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

“নিষেধাজ্ঞা আমাদের আরও শক্তিশালী করেছে”: মস্কো চেম্বার সভাপতি

বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রকল্পে সহায়তা দেবে মস্কো চেম্বার অব কমার্স

প্রকাশ: 11 October, 2026 4:00 pm

হোসাইন মোহাম্মদ সাগর, মস্কো থেকে : বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রকল্প নিয়ে সরাসরি মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন সংস্থাটির সভাপতি ভ্লাদিমির প্লাতোনভ। তিনি বলেছেন, প্রকল্পগুলোকে বাণিজ্যিকভাবে দাঁড় করাতে এবং উদ্যোক্তা হওয়ার দক্ষতা অর্জনে চেম্বার তাদের সহায়তা করবে।

সম্প্রতি রাশিয়ার একতেরিনবুর্গে একটি আন্তর্জাতিক যুব ফোরামের আয়োজনের মাঝে পডকাস্ট সাগর’স কর্নার-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। প্লাতোনভ রুশ ভাষায় কথা বলেন, আর ইংরেজিতে দোভাষীর দায়িত্ব পালন করেন চেম্বারের বিশেষজ্ঞ ইঙ্গা কোরিয়াগিনা।

প্লাতোনভ বলেন, “আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই, তারা মস্কো চেম্বার অব কমার্সে এসে তাদের ব্যবসায়িক প্রকল্প তুলে ধরুক। ব্যবসার সুযোগ বাড়াতে আমরা তাদের সহায়তা করব।” তাঁর মতে, এই উদ্যোগ রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বড় সম্ভাবনা তৈরি করবে।

দুই দেশের ব্যবসা কীভাবে আরও ফলপ্রসূ করা যায়, এমন প্রশ্নের জবাবে প্লাতোনভ সোভিয়েত আমল থেকে এশিয়ার দেশগুলোর সঙ্গে রাশিয়ার সহযোগিতার ঐতিহ্যের কথা তুলে ধরেন। শিক্ষা ও উন্নয়নে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহ্য রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, “যেকোনো উন্নয়নের একটা ভবিষ্যৎ থাকতে হয়। আর সেই ভবিষ্যৎ হলো আমাদের তরুণ প্রজন্ম।”

রাশিয়ার পিপলস’ ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী প্লাতোনভ জানান, নানা দেশের তরুণদের এক জায়গায় আনা কতটা জরুরি, তা তিনি নিজের অভিজ্ঞতা থেকে জানেন। তাঁর ভাষায়, যেকোনো দেশের শিক্ষার্থী যেন নিজের ধারণা নিয়ে এসে সেটিকে আকর্ষণীয় বাণিজ্যিক প্রকল্পে রূপ দিতে পারেন, মস্কো চেম্বার এখন সেই পরিবেশ তৈরি করছে। গত ৩০ বছরে রাশিয়ায় বাজার অর্থনীতি গড়ে ওঠার অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার দক্ষতা শেখাতেও চেম্বার সাহায্য করতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশের তরুণ ব্যবসায়ীরা কীভাবে সহজে রাশিয়ায় রপ্তানি-আমদানি করতে এবং সেখানে বাজার খুঁজে পেতে পারেন, জানতে চাইলে প্লাতোনভ বলেন, প্রায় প্রতিটি দেশ ও বড় শহরে চেম্বার অব কমার্স রয়েছে। বিশ্বজুড়ে এই নেটওয়ার্কের মাধ্যমে মস্কো চেম্বার বাংলাদেশসহ যেকোনো দেশের উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কাজ করতে পারে। তাই ব্যবসা বাড়াতে আগ্রহী যেকোনো উদ্যোক্তার প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিজ দেশের চেম্বার অব কমার্সের সঙ্গে যোগাযোগ করা।

রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং গ্লোবাল সাউথে বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে প্লাতোনভ বলেন, “বাস্তবতা হলো, নিষেধাজ্ঞা আমাদের আরও অনেক শক্তিশালী করেছে। আমরা ক্রেতার দেশ থেকে আবার উৎপাদকের দেশে ফিরছি, পেরেক থেকে শুরু করে মহাকাশ উপগ্রহ পর্যন্ত।”

তিনি আরও বলেন, যুদ্ধের জন্য নয়, বরং নতুন সমাজ গড়ার লক্ষ্যে যেসব দেশ একজোট হয়েছে, রাশিয়া তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ও ব্রিকসের কথা উল্লেখ করেন।

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে মস্কো চেম্বারের সভাপতি বলেন, “সরকার আসে, সরকার যায়। কিন্তু কোনো সরকার সফল হতে চাইলে তাকে মানুষের যা প্রয়োজন, তা-ই করতে হবে। আর বাংলাদেশ ও রাশিয়ার মানুষের প্রয়োজন পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নেওয়া।”

সাক্ষাৎকারের শেষে তিনি বাংলাদেশের উন্নয়ন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতায় সাফল্য কামনা করেন। এ সময় তাঁকে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র একতারা উপহার দেওয়া হয়।

১৯৭২ সালের ২৪ জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরদিন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ২০২৩ সালে বাংলাদেশ-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য দাঁড়ায় প্রায় ২৭০ কোটি মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম পাবনার রূপপুরে দুই ইউনিটের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এর ব্যয় ১ হাজার ২৬৫ কোটি ডলার, যার ৯০ শতাংশই রাশিয়ার রাষ্ট্রীয় ঋণ।

পুরো সাক্ষাৎকারটি সাগর’স কর্নার — Conversations Beyond Borders-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাচ্ছে। দেখতে ক্লিক করুন https://youtu.be/bR2Z65vjS8w অথবা https://www.facebook.com/share/v/1DdDEL3pvs/ লিংকে।সংবাদ বিজ্ঞপ্তি

হোসাইন মোহাম্মদ সাগর, মস্কো থেকে
ইমেইল: sendhusagar@gmail.com

অর্থনীতি প্রবাসের সংবাদ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

    স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

    পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার :

    কাওরানবাজার এলাকা থেকে এক ছিনতাই কারিকে আটক করেছে এসআরইউ, ডিএমপি

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেল চালকদের জন্য সুখবর;জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার


    • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৮
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৬
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।