তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিটে তুরাগ থানাধীন দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার অফিসকক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৪৯ ক্যান বিয়ার, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের সহযোগী পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার নাম প্রকাশ করেন। তারা পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত চারজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কামরুল হাসান বাবলু : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ৩ কোটি ৭৮ লাখ টাকার মূল্যে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস
কামরুল হাসান বাবলু : দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়া রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের আলোচিত ব্যক্তি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী
মজুরি বোর্ড অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন হযরত
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা





























