আজ | | | |

শিরোনাম :

বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি) সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

প্রকাশ: 17 October, 2026 1:04 pm

এস,এম,আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৬-১০-২৬: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং কুড়িগ্রাম প্রশাসনের পাল্টাপাল্টি মতামতের কারণে দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ১৫লাখ মানুষের কর্মসংস্থান তৈরি এবং এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম খনিজ সম্পদ আহরনের মাধ্যমে দেশের অর্থনীতি আমুল পরিবর্তন আনার অপার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা।

ব্রহ্মপুত্র নদে এবং যমুনা নদীতে যেসব খনিজ সম্পদ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য, ইলমেনাইট-টাইটানিয়াম উৎপাদনের উৎস,ব্যবহৃত রং,প্লাস্টিক,ওষুধ,ওয়েল্ডিং রডে ব্যবহৃত হয়। জিরকন-সিরামিক,পারমানবিক প্রযুক্তি, মহাকাশযান ও ইলেট্রনিক্সে ব্যবহৃত হয়ে থাকে। ম্যাগনেটাইট-চৌম্বুকধর্মী খনিজ যা ইস্পাত ও খনি যন্ত্রে ব্যবহৃত হয়। রুটাইল-টাইটানিয়ামের পরিশোধিত রুপ ব্যবহৃত হয় প্রসাধনী ও ধাতু শিল্পে। গারনেট-অলংকার, জেট কাটিং ও পাইপ পরিষ্কারে ব্যবহৃত হয় এবং কোয়ার্টজ-ঘড়ি,কম্পিউটার ও চিকিৎসা যন্ত্রে ব্যবহৃত হয়ে থাকে।

তথ্যানুসন্ধানে জানাযায়, চলতি বছরের ১১জুন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মোখলেসুর রহমান মিলনায়তনে “বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন কুড়িগ্রাম,বাংলাদেশ শীর্ষক প্রস্তাবিত প্রকল্প বিষয়ে একটি মতবিনিময় অনুষ্ঠিত হয়েছিল। মতবিনিময় সভায় যমুনা-ব্রহ্মপুত্র নদ ব্যবস্থার নবায়নযোগ্য বালু সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম খনিজ-প্রযুক্তি,গবেষণা ও শিল্পভিত্তিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করার লক্ষ্যে ২০২৬-২০৭৫ সময়কালের জন্য একটি ৫০ বছরের মহাপরিকল্পনা তুলে ধরা হয়। এরমধ্যে বাংলাদেশকে এশিয়ার অন্যতম খনিজ-প্রযুক্তি,গবেষণা,অর্থনীতি,প্রযুক্তি,শিল্পায়ন,সামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামে বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রায় ১৫লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর(জিএসবি)। এই কেন্দ্রের মাধ্যমে ব্রহ্মপুত্রসহ জেলার বিভিন্ন নদ-নদী থেকে প্রাপ্ত বালু ও খনিজ সম্পদের গবেষণা এবং প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে জিএসবি গবেষণা করে চিলমারী উপজেলায় ১৫একর জমিতে একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট এবং রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় ১০একর জমিতে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটির জরিপ ও সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন শেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক মানের মিনারেল স্যান্ডস রিসার্চ হাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও রেয়ার আর্থ এলিমেন্টস নিয়ে গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা,অটোমেশন,স্কাডা ও স্মার্ট মাইনিং প্রযুক্তির উন্নয়ন এবং একটি জিওলজিক্যাল বিগ ডাটা সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নিউক্লিয়ার-গ্রেড জিরকন ও উচ্চ বিশুদ্ধতার কোয়াটার্জ নিয়ে গবেষণারও পরিকল্পনা রয়েছে। এতে বছরে প্রায় ১০বিলিয়ন ডলার পর্যন্ত রাজস্ব আয়ের সম্ভাবনার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে দেশে টাইটানিয়াম, জিরকোনিয়াম ও রেয়ার আর্থভিত্তিক শিল্প গড়ে তোলা,আমদানি-নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পের বিকাশ এবং একটি খনিজ ভিত্তিক অর্থনৈতিক করিডর তৈরির প্রস্তাব রাখা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রত্যক্ষ-পরোক্ষভাবে লাখ-লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে দেশের অর্থনীতিতে কুড়িগ্রাম জেলা একটি হাব সেন্টারে পরিণত হবার পাপাশি দারিদ্রখ্যাত কলংক জেলা থেকে পরিত্রাণ মিলবে!

কিন্তু দেশের একমাত্র বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন নিয়ে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং কুড়িগ্রাম প্রশাসনের পাল্টাপাল্টি মতামতের কারণে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। গত ১৯জুলাই জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগের সভায় ১০নং আলোচ্য বিষয়ে জানানো হয়, কুড়িগ্রাম জেলা প্রশাসক কর্তৃক প্রতিবেদনে “প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য ব্যয়ের তুলনায় সরকারের প্রাপ্তি উল্লেখযোগ্য হবে না মর্মে অভিমত দেয়া হয়।” কিন্তু অনুসন্ধানে ও কুড়িগ্রাম জেলা প্রশাসক জানান এমন কোন প্রতিবেদন পাঠায়নি। প্রকল্প বাস্তবায়নের জন্য কুড়িগ্রাম সদর,চিলমারী এবংরাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ গত বছর ৫মার্চ সম্ভাব্য জমির তথ্য উপাত্ত মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। সরকারের সম্ভাবনাময় দেশের বৃহৎ প্রকল্পে এমন বৈরি সিদ্ধান্ত নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। খনিজ সম্পদে সমৃদ্ধ ব্রহ্মপুত্র-যমুনা নদীকে ঘিরে দ্রুত জেলায় প্রকল্পের কাজ শুরুর দাবী জেলাবাসীর।

জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ সভাপতি শফিকুল ইসলাম বেবু বলেন,সম্ভাবনাময় এই প্রকল্পটি এখনও শুরুই হলো না সেখানে কিভাবে কর্তৃপক্ষ বলতে পারে লাভ হবে না লস হবে? সরকার তো দেশে বহু প্রকল্প নেয় এবং নিচ্ছে।এই প্রকল্প যে কুড়িগ্রামের স্বার্থ রক্ষা করবে তেমনটি নয়? গবেষণা অনুযায়ী এটি বাস্তবায়িত হলে পুরো দেশের অর্থনীতির চিত্র পরিবর্তন ঘটবে। সম্ভাবনাময় এই প্রকল্পটি শুরুর জন্য সরকার কার্যকরী ও দ্রুত ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা করছি।

জেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন,দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা এবং খনিজ সম্পদ আহরণে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য দলমত সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক বলেন,ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অত্যান্ত মূল্যবান ও বিরল খনিজ সম্পদ পাওয়া যায় ভূতাত্তিক জরিপ অধিদপ্তর কর্তৃক বালু গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপনের প্রকল্পটির প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পটি আমরা ইতিমধ্যে জমির সম্ভাবতা ও কার্যকারিতা শেষ করে সংশ্লিস্টদের দপ্তরে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,আমি যোগদানের আগে এই বিষয়ে সাবেক জেলা প্রশাসকগণের সময় বালু গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমির তথ্য কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছিল। কিন্তু সেখানে গত ১৯জুলাই জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগের সভায় ১০নং আলোচ্য বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের যে অভিমতের কথা বলা হয়েছে এমন কোন প্রতিবদন পাঠানো হয়নি।

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর উপপরিচালক,(ভূতত্ত্ব) ড.সোহেল রানা বলেন,ব্রহ্মপুত্র-যমুনা নদীর বালু পুন:ভরণ যোগ্য। হিমালয় হতে কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র-যমুনা নদীতে প্রতিবছর এক বিলিয়ন বালু আসছে। আমরা যদি এই বালু ব্যবহার করতে পারি তাহলে কোয়ার্টজ হেভি মিনারেল ও লাইট মনারেল আছে। হেভি মিনারেলের মধ্যে রুটাইল,গারনেট,ইলমেনাইট,জিরকন,মুনাইজাইটের মতো মূল্যবান খনিজ সম্পদ। লাইট মিনারেলের মধ্যে কোয়ার্টজ রয়েছে। এই বালু থেকে হেভি মিনারেল ও লাইট মিনারেল আলাদা করা গেলে হেভি মিনারেল এবং লাইট মিনারেল পাওয়া যাবে এবং তা নিয়েই আমরা কাজ করছি।

বিদ্যুৎ,জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং কুড়িগ্রাম প্রশাসনের পাল্টাপাল্টি মতামতের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হলেন আসাদুল হাবিব দুলু বলেন,এই বিষয়টি আমার জানা নেই। বালু গবেষণা কেন্দ্র স্থাপন নিয়ে কোন জটিলতা থাকলে সেটি নিরসনের আশ্বাস দেন তিনি। #

বাংলাদেশ রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো ৩ কোটি ৭৮ লাখ টাকার মূল্যে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

    বিদেশ পালিয়ে যাওয়ার পথে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের সেই আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজাবাজারের সুইডেন আসলামকে গ্রেপ্তার

    পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত

    ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    পোশাক শ্রমিকদের যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের ওপর আস্থা রয়েছে: মাহ্দী আমিন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক

    চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

    ৩.৯৪৯ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ  ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ : ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র গভীর উদ্বেগ প্রকাশ

    কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করছে সরকার: ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী তারেক রহমান

    যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত:রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

    যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেডিকেল ও ডেন্টাল সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের দোয়া ও তবারক বিতরণ

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন

    হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা;

    সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তারেক রহমানের জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

    একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে : ইউজিসি সদস্য ড. মামুন

    পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)

    উত্তরায় পুলিশের হাতে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে অবশেষে কারাগারে পাঠালেন আদালত

    আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

    সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ

    নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে নিষিদ্ধ আওয়ামীলীগের অতর্কিত হামলায় বিএনপির দুই নেতা নিহত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন

    ভিন্নমাত্রা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় আর্ট ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত


    • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৯
      সূর্যোদয়ভোর ৭:১৮
      যোহরদুপুর ১২:৪৫
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।