আজ রবিবার | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৪১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার রাতে জানান, তারেক রহমান শিগগির দেশে ফিরবেন। এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে এটি তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে সংশ্লিষ্ট।
তবে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট দ্য ডিসেন্ট জানিয়েছে, ভিডিওটি পুরনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকে বলছেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে দেখা গেছে।
কেউ কেউ দাবি করছেন, তিনি দেশে ফিরছেন। কিন্তু দ্য ডিসেন্ট বলছে, ভিডিওটি চলতি বছরের জুন মাসের। সে সময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তিনি তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। ভিডিওটি তখনকার সেই মুহূর্তেই ধারণ করা।
এই ধরণের মিথ্যে প্রপাগান্ডা করে জিয়া পরিবারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে একটি পক্ষ । জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ।
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৯ |
| সূর্যোদয় | ভোর ৬:২৮ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:২৩ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৪ |
| এশা | রাত ৮:৪৪ |