আজ বৃহস্পতিবার | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩১

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
শুক্রবার বেলা ১১ টা ৫৩ মিনিটের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান।
জুবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কাছে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান , আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য , সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন।
এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি লন্ডন থেকে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বুধবার, ১৭ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ |
| এশা | রাত ৯:১৫ |