আজ | | | |

শিরোনাম :

রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেন: ইশরাক

প্রকাশ: 14 December, 2025 6:11 pm

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচিত হই বা না হই পুরান ঢাকা ও সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে তিনি কাজ করবেন। এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য কাজ করে যাবেন।

রবিবার ১৪ ডিসেম্বর রাজধানীর ওয়ারী এলাকার গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই পুরান ঢাকা ও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা সাধারণ জনগণের পাশাপাশি উপাসনালয়গুলোতেও চরম ভোগান্তি ডেকে আনে। মন্দির এলাকার ড্রেনেজ সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যার সমাধান বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থের সঙ্গে জড়িত। ভবিষ্যতে সুযোগ পেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শ্মশানঘাট ও কবরস্থানে সৎকার ও দাফন-কাফনের ওপর যে কর আরোপ করা হয়েছে, বিএনপি তার বিরোধিতা করে আসছে। নির্বাচিত হয়ে সংসদ সদস্য বা ভবিষ্যতে সিটি করপোরেশনের মেয়র হলে এসব সরকারি কর প্রত্যাহার করে শ্মশানঘাট ও কবরস্থানগুলোকে করমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

হিন্দু সম্প্রদায়ের ন্যায্য দাবির বিষয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের যে কোনো যৌক্তিক দাবি সংসদে উত্থাপন করা তার দায়িত্ব। তবে শুধু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, এলাকার যেকোনো নাগরিক সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার অঙ্গীকার করেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারাও দয়া করে কষ্ট করে হলেও ওই দিন ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটের মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। আপনাদের যাকে মনে হবে যে দেশের উন্নয়ন করবে আপনাদের পাশে দাঁড়াবে তাকে ভোট দিয়েন। কিন্তু ভোট দিতে জয়েন। তাহলে যে সরকারই গঠিত হোক, যে দলের নেতৃত্বেই হোক না কেন, একটি সুষ্ঠু, সবল ও শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হবে। যদি একটি শক্তিশালী ও নির্বাচিত সংসদ গড়ে ওঠে, তবে সকল শ্রেণি-পেশার মানুষের সমস্যার সমাধান সেই সংসদেই সম্ভব হবে ইনশাআল্লাহ।

ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হয়। অতীতে ও বর্তমানে কিছু রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার প্রশ্নে জনগণের ঐক্যে বিশ্বাসী।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে জন্য প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রশ্নবিদ্ধহীন নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি তার পিতা প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার আদর্শ অনুসরণের কথা উল্লেখ করে বলেন, তার কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে একটি অসাম্প্রদায়িক, আত্মমর্যাদাশীল ও শক্তিশালী বাংলাদেশ গড়তে তিনি কাজ করবেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ারী থানার বিএনপির আহ্বায়ক হাজী লিয়াকত আলী, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফরহাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক হাজী রাহাত, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম ও মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক মো. রাহাত ছোটসহ দেবাশীষ বণিক, কল্লোল হাজরা, সমীর মজুমদার, দেবব্রত রায়, অমল কৃষ্ণ সাহ, রবিন বসু, সুজিত কুমার বণিক প্রমুখ।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন

    বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি: সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর


    • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৬
      সূর্যোদয়ভোর ৬:৩৫
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:২৮
      এশা রাত ৮:৪৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।