আজ | | | |

শিরোনাম :

‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

রাজধানীতে হাবিবের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশ: 16 December, 2025 3:42 pm

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত ঢাকা–৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব–এর নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র‍্যালিটি মুগদা স্টেডিয়াম থেকে শুরু হয়ে খিলগাঁও জোড়পুকুর মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং বিভিন্ন স্লোগানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে র‍্যালি সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মাঝেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালিতে মুগদা থানা, সবুজবাগ থানা ও খিলগাঁও থানা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে অংশগ্রহণ করেন।

মিছিল শুরু হওয়ার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে হাবিবুর রশিদ হাবিব বলেন,“বক্তব্যের শুরুতেই আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। মহান মুক্তিযুদ্ধ ও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে ২৪-এর গণআন্দোলনে যারা আত্মোৎসর্গ করেছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।”

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যাত্রা শুরু করেছি। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে আসবেন। সেদিন গণজোয়ারের মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে, ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, “নির্বাচন শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়, নির্বাচন মানে মানুষের সেবা করার সুযোগ। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে আইনের শাসন থাকবে, ন্যায়বিচার নিশ্চিত হবে এবং মানুষ অধিকার নিয়ে গর্ব করে বাঁচতে পারবে।

ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এলাকার রাস্তা-ঘাট, জলাবদ্ধতা, যানজট, বেকারত্ব ও মাদক সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ,ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যুগ্ম আহ্বায়ক, সাবেক সবুজবাগ থানা বিএনপির সভাপতি গোলাম হোসেন, ঢাকা মহানগর আহবায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আলী,ঢাকা মহানগর বিএনপির নেতা আলহাজ্ব মজ্জাম হোসেন,হামিদুল হক,ইসমাইল তালুকদার খোকন,খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী,খিলগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ আকন,নাজমা ফেরদৌস,মাসুদ হোসেন, সবুজবাগ থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক কাজী আব্দুর রহিম,সবুজবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ইয়াহিয়া বাবু,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগরীর বিপ্লবী সভাপতি খন্দকার এনামুল হক,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগরীর সভাপতি জহিরউদ্দিন জহির, সাধারণ সম্পাদক মুরশিদ পাপ্পু,ঢাকা মহানগর শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বদল করিম চৌধুরী সবুজ,খিলগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান নয়নসহ হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

    ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

    ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা

    ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

    সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে ডেইলি প্রেজেন্ট টাইমসের সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, অতঃপর…?

    রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার

    জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

    কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

    ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শ্রমিকদের কল্যাণে বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ, মিরপুর-১০–এ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গণসংযোগ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।


    • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৯
      সূর্যোদয়ভোর ৬:৪৫
      যোহরদুপুর ১২:৫৩
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:০১
      এশা রাত ৮:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।