আজ | | | |

শিরোনাম :

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’ মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার : মোটরসাইকেল চালকদের জন্য সুখবর;জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন |

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি

প্রকাশ: 17 March, 2025 6:03 pm

ঢাকা : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিভিন্ন মার্কেট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে আজ গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গণবিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে আগামী ২১, ২২ ও ২৬ মার্চ হতে ঈদের আগের দিন পর্যন্ত দুপুর একটা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায়/সড়কে যানবাহনের চাপ বেশি হলে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য নিম্নরূপ ডাইভারশন দেয়া হবে।

সোনারগাঁও ক্রসিং হতে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউমার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুরগামী যানবাহনসমূহকে ফার্মগেইট বা শাহবাগ এর দিকে ডাইভারশন দেয়া হবে।

পান্থপথ গ্রীন রোড ক্রসিং হতে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনসমূহকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেইটের দিকে ডাইভারশন দেয়া হবে।

মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহন সমূহকে (সিটি বাস ব্যতীত) সাইন্সল্যাব ক্রসিং হতে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারশন দেয়া হবে।

নিউমার্কেট ক্রসিং-এ নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহন সমূহকে (সিটি বাস ব্যতীত) নিউমার্কেট ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেয়া হবে।

আগামী ২১, ২২ ও ২৬ মার্চ হতে ঈদের আগের দিন পর্যন্ত উপরোক্ত ডাইভারশন পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) এবং নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে বলবৎ করা হবে।

ঢাকা মহানগরবাসীর ঈদ কেনাকাটা সুগম করার জন্য কেনাকাটা ব্যতীত অন্যান্য যানবাহন সমূহকে আগামী ২১, ২২ ও ২৬ মার্চ হতে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউমার্কেট ক্রসিং হতে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে তিনটি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে। সকল রিকশা চালক ও যাত্রীদের উক্ত লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এমতাবস্থায় পান্থপথ এবং মিরপুর রোডে নিউমার্কেটের সামনে দিয়ে চলাচলকারী যানবাহন সমূহকে উপরোক্ত স্বল্প সময়ের ডাইভারশন এবং মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় রিকশা লেন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।(বাসস)

প্রধান খবর রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

    স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

    পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার :

    কাওরানবাজার এলাকা থেকে এক ছিনতাই কারিকে আটক করেছে এসআরইউ, ডিএমপি

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেল চালকদের জন্য সুখবর;জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার

    কষ্টকে জয় করে কৃতিত্ব যমজ দুই বোনের

    ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা : প্রশাসক মিল্টনকে আহ্বায়ক , ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর সদস্য সচিব

    পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন |

    কিশোর গ্যাং দের প্রতি হুশিয়ার উচ্চারণ করে মাদক ব্যবসা বন্ধ না করলে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা আব্দুস সালাম সরকার

    কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা ও চোরাচালানী মালামালসহ ০১ জন আসামী আটক

    কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

    উত্তরখান থানা এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসএআরবি-১

    ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    কোরআন শরীফ উপহার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমি উদ্বোধন, মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ার ঘোষণা আমিনুল হকের

    জাপানে চারদিনের সফল সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি- জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

    তুরাগে স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক স্বামী আটক রক্তমাখা ছুরি উদ্ধার

    সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

    নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা

    যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ 

    যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহম্মেদের নেতৃত্বে ব্যাপক শোডাউন


    • বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৯
      সূর্যোদয়ভোর ৭:০৬
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৪
      মাগরিবসন্ধ্যা ৬:১৮
      এশা রাত ৭:৩৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।