আজ | | | |

শিরোনাম :

জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক, ৬ বক্তব্য ও ১ ঐতিহাসিক ভাষণ: মাহ্দী আমিন ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি মুখ্য সমন্বয়কনাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপির যুগ্ম কমিশনার প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন শাহজালালে কল্যাণ ডেস্ক: সেবাপ্রার্থী নেই, তবু কোটি টাকার আয়োজন? রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য? ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু:মোট প্রাণহানি ২০৯ জনে দাঁড়াল মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টা) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশ: 17 March, 2025 6:21 pm

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতারে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। ছবি: বাসস

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ‘আগামীতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে, বাংলাদেশের অধিকাংশ মানুষের ভোটের সমর্থন বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা যখন উজ্জ্বল হয়েছে, তখন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে।’

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় ৩১ দফার উপরে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সোমবার সকালেও বাংলাদেশের কয়েকটি পত্রিকায় কিছু খবর দেখলাম। পরে কেন্দ্রীয় অফিসে (নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়) যখন আমি খবর নিলাম- কার্যালয়ের কর্মকর্তারা আমাকে জানালো, ঘটনা ঘটেছে একরকম, পত্রিকায় উপস্থাপন করা হয়েছে আরেক রকমভাবে।

বাংলাদেশের বিরুদ্ধে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শক্তি এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারী গোষ্ঠী তাদের সঙ্গে যে সকল মিডিয়া হাউজের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ফেইক নিউজ প্রকাশ করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করছে। এক-এগারো’র সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, সেভাবে একটি প্রেক্ষাপট তৈরি করার জন্য তারা চেষ্টা করছে।

তারেক রহমান বলেন, এক-এগারো’র ষড়যন্ত্র ছিল দেশের জনগণ, গণতন্ত্রের ভিত্তি ও দেশের বিরুদ্ধে, তেমনই একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। এটি শুধু কথার কথা না। এই রকম একটি ষড়যন্ত্র দিনদিন গড়ে উঠছে। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী শক্তিসহ সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে পোক্তভাবে গড়ে উঠছে।

স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিতার কোন সরকার নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়ন করতে হলে একটি জবাবদিহিমূলক সরকার প্রয়োজন। একটি নির্বাচিত সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যেই সরকার বাধ্য থাকবে; সেই সরকারের পক্ষেই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হবে।

তারেক রহমান বলেন, এখানে একজন বক্তা নতুন ভোটারদের কথা বলেছেন, তাদের চিন্তা-ভাবনাগুলো কি, এখনো আমরা সঠিক জানি না। নতুন ভোটারদের কাছে যুক্তি-তর্ক দিয়ে আপনারা (অনলাইন এক্টিভিস্ট) তাদের মোটিভেট করতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করি।

অনলাইন এক্টিভিস্টদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন থেকে বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্রের ঘাড়ে স্বৈরাচারে চেপে বসেছিল, তখন থেকে আপনারা সংগঠিত হয়ে জনগণ ও বিরোধীদলীয় নেতাকর্মীদের কথা তুলে ধরেছেন- যুদ্ধ আপনারাও করেছেন, যার কারণে আপনাদেরকেও বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে আপনারা এসেছেন তার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।  (বাসস)

এক্সক্লুসিভ প্রধান খবর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভে: অস্কার জয়ী অভিনেত্রী গ্রেফতার হান্না আইনবেন্ডার

    নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর বিপুলসংখ্যক নেতাকর্মী সহ জাসদ প্রধান কার্যালয় থেকেসাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

    জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক, ৬ বক্তব্য ও ১ ঐতিহাসিক ভাষণ: মাহ্দী আমিন

    ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি মুখ্য সমন্বয়কনাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপির যুগ্ম কমিশনার

    তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

    প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন

    উত্তরা থেকে আওয়ামীলীগ নেতা সালাহ উদ্দিন গাজী আটক

    শাহজালালে কল্যাণ ডেস্ক: সেবাপ্রার্থী নেই, তবু কোটি টাকার আয়োজন?

    রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য?

    মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সহ কেন্দ্রীয় নেতা সপুর শোকবার্তা

    আজ দুপুরে আবারো গুলশান ও বাড্ডা এলাকায় পৃথক ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা!

    ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

    শাহজালালে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ একজন মহিলা এবং আরও দুই জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ

    একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেতুবন্ধনে টেকসই জাতীয় উন্নয়নের লক্ষ্য সরকারের: ইউজিসি সদস্য ড. মামুন

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু:মোট প্রাণহানি ২০৯ জনে দাঁড়াল

    গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত

    মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে — কক্সবাজারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু

    তিন কর্মকর্তার পদায়ন : উত্তরা বিভাগ থেকে রমনায় গেলেন তারেক বেগ , আসলেন রমনা থেকে মোঃ রেজাউল করিম

    রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেফতার

    কুমিল্লায় দাউদকান্দিতে রাত ১০টার দিকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে থানার দরজা ভেঙে বেরিয়ে যায় আটককৃত ২২ কিশোর

    মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টা) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান:৮০ জনকে গ্রেফতার

    সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ

    খসড়া জাতীয় যুবনীতি ২০২৬’-এর ওপর জাতীয় যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত

    পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি, ৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের প্রতিফলন: মাহ্দী আমিন

    সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

    গতকাল পুলিশ শুধু ঢাকায় তল্লাশি করে ৪৭২ জনকে আটক করেছে,চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি : উত্তরায় রুহুল কবির রিজভী


    • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৩
      সূর্যোদয়ভোর ৬:৪৯
      যোহরদুপুর ১২:৪৯
      আছরবিকাল ৪:১৪
      মাগরিবসন্ধ্যা ৬:৫০
      এশা রাত ৮:০৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।