আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ভোট যুদ্ধে নামার আগে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে কড়াইলবাসীদের কাছে দোয়া চাইলেন তারেক রহমান

প্রকাশ: 20 January, 2026 4:07 pm

নিজস্ব প্রতিবেদক:- ভোট যুদ্ধে নামার আগে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে কড়াইলবাসীদের কাছে দোয়া চাইলেন তারেক রহমান।

মঙ্গলবার বিকালে মহাখালী টি এন্ড টি কলোনী মাঠে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলপূর্ব অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে দলের চেয়ারম্যান যিনি ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তিনি এলাকাবাসীর কাছে এই দোয়া চান।

তিনি বলেন, ‘‘ দোয়া শুরুর আগে দুই একটা কথা বলতে চাই। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে… এখানে অনেক মরুব্বী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন।আমি দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, আমি আমার দলের একজন কর্মী।”

‘‘ আজকে হাজির হয়েছি একটা দোয়া অনুষ্ঠনে। যেহেতু আমরা রাজনীতি করি, এই রাজনীতিটা কাদের জন্য? এটা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য। আপনাদের দৈনন্দিন জীবন কীভাবে একটু ভাল হতে পারে সেটি হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহর রহমত চাই।”

কড়াইলের কয়েকজনের বক্তব্যের কথা ‍উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘ আজকে একটা দোয়া মাহফিল। আল্লাহর কাছে আসুন দোয়া চাই। আল্লাহ ‍যদি তৌফিক দেন তাহলে আমরা ইনশাল্লাহ যেকোনো কাজে সফল হতে পারব।”

‘‘আজ এখানে হাজার হাজার মা-বোনেরা বসে আছেন। সারাদেশে মা-বোনেরা কষ্টের মধ্যে আছেন। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন আমরা সেই মা-বোনদের জন্য, তারা যাতে স্বচ্ছল ভাবে চলতে পারেন তাদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই যাতে করে মা-বোনদের উপকার হয়। কৃষকদের জন্য কৃষক কার্ড দিতে চাই। আল্লাহ যদি তৌফিক দেন এবং আপনাদের যদি থাকে আমরা এই কাজগুলো করতে সক্ষম হবো।”

আগামী প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থার কথাও বলেন তারেক রহমান।

তিনি বলেন, ‘‘ কড়াইলবাসীরা এখানে বসবাস করেন… আপনাদেরও সন্তান আছে, আমারও সন্তান আছে।আমাদের ভবিষ্যত হচ্ছে আজকের সন্তানেরা। আমরা চাই, দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুযোগ-সুবিধা পাবে ঠিক একইভাবে কড়াইল বস্তিতে যে মানুষগুলো থাকে তাদের সন্তানেরাও সেই সুযোগ-সুবিধা পাবে… তাদের সন্তানরাও যাতে লেখাপড়ার সুযোগ পায়, তারা যাতে খেলাধুলার সুযোগ পায়, তারা যাতে বিদেশী ভাষা শিখতে পারে, তাদের সন্তানরাও যাতে চিকিৎসা সুবিধা পেতে পারে আল্লাহ যদি রহম করেন আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থা করতে চাই।”

তারেক বলেন, ‘‘ আমরা রাজনীতি করি মানুষের জন্য, আপনাদের জন্য। এরআগেও বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপি মানুষের কাছে যে জবান দিয়েছে আমরা আমাদের সাধ্য নিয়ে চেষ্টা করেছে সেই জবাব রক্ষা করার জন্য।”

‘‘ আজকে আমি একটা কথা বলতে চাই। আমি জানি না এটা নির্বাচন আচরন বিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করবে কিনা… আমি আল্লাহ রহমত নিয়ে বলতে চাই, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে , আল্লাহ যদি রহম করেন আমি এখানে কয়েকটি কাজ করতে চাই যদি উনি আমাকে সেই সুযোগ দেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ রহম করলে আপনারা এখানে যে থাকার কষ্ট করছেন সেই কষ্টটির আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উুঁচ উুচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই। এখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিষ্ট্রি করে তাদের প্রত্যেকের নামে আমরা ফ্ল্যাট দিতে চাই। এখানকার যারা বহু বছর আছেন তাদেরকে আমরা সেগুলো দিতে চাই যাতে করে তাদের ঢাকা শহরে মাথা গোঁছার ঠাই হয়। সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়ার উপরে।”

কড়াইল বস্তিতে শিশুদের জন্য দুইটি স্কুল ও খেলার মাঠ তৈরির ব্যবস্থা করার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। চিকিৎসার ব্যবস্থাও এখানে করার কথাও বলেন।

তারেক বলেন, ‘‘ এই কাজগুলো করতে হলে আপনাদের দোয়া করতে হবে। আল্লাহ রহম চাই। আল্লাহ যদি সহায় থাকে প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো।”

এই দোয়া মাহফিলে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারম্যানের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, আমিনুল হক প্রমূখ নেতারাও ছিলেন।

এই এলাকার মানুষ আমরা যদি সকলে আপনারা যেরকম বহু মানুষ এই এলাকায় ছোট থেকে বড় হয়েছেন আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি প্রিয় ভাই বোনেরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একসাথে তাহলে এই এলাকার যেই সমস্যাগুলো আপনাদের কাছে আছে আইন-শৃঙ্খলার কথা বলেন রাস্তাঘাটের সমস্যা বলেন শিক্ষার সমস্যা বলেন যেই সমস্যাগুলো আছে আমরা সকলে মিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করতে পারব আপনাদের উপরে কেউ যদি কষ্ট দিয়ে থাকে কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনাদের আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে এই কারেন্ট বিল পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আল্লাহ যদি রহম করেন আল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারলে কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে আপনারা শুধু সেটাই দিবেন। কিন্তু এই কাজগুলো যদি বাস্তবায়ন

‘আমি আপনাদের এলাকার সন্তান’

তারেক রহমান বলেন, ‘‘ আপনাদের অনেকে এই এলাকায় বড় হয়েছেন। আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান। আগে থাকতাম কেন্টনমেন্টে…. আপনারা কম-বেশি সবাই জানেন স্বৈরাচারের সময়ে কিভাবে যে বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে আমরা থাকতাম সেই বাড়িটিকে কিভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে।”

‘‘তারপরও আজো আমি আপনারা এলাকার সন্তান। আগে থাকতাম কেন্টনমেন্টে এখন আমি উঠেছি গুলশানে… আপনাদের আরও কাছাকাছি, আপনাদের পাশাপাশি। কাজেই আমি আপনাদেরই সন্তান। ইনশাল্লাহ এতোটুকু আমি আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁছে থাকব, যতদিন আল্লাহ রহমত থাকবে আমার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব।”

‘ আপনাদের বিপদে-আপদের যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি কড়াইলবাসীর পক্ষে থাকব, আমি এই এলাকার মানুষের পাশে থাকবো’ অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান।”

রাতে বনানীর চেয়ারম্যান বাড়িতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে আরেকটি দোয়া মাহফিলেও যোগ দেবেন তারেক রহমান।

আগামী বৃহস্পতিবার সিলেটে হয়রত শাহ জালাল (রহ) ও হয়রত শাহ পরানে(রহ) মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করবেন তারেক রহমান।

এক্সক্লুসিভ প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন

    রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা

    কাফরুল থানা যুবদল কর্মী মো.ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার

    ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

    জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

    মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

    অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন

    মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

    চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন :মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে: বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া


    • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৩
      সূর্যোদয়ভোর ৬:২৬
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৩
      এশা রাত ৯:০৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।