আজ রবিবার | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাবান, ১৪৪৭ হিজরি | দুপুর ১:২৭

শিরোনাম :

তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান । ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি

গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে উত্তরার সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, এ এলাকার মানুষের অন্যতম প্রধান সমস্যা গ্যাস ও পানির সংকট। নিয়মিত বিল পরিশোধ করেও মানুষ সঠিক সেবা পাচ্ছে না।

প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ

কামরুল হাসান বাবলু :  ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিগত ১৬-১৭ বছরে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ৫ই আগস্ট উত্তরার মানুষের অসামান্য ত্যাগের বিনিময়ে সেই অধিকার ফিরে পাওয়ার পথ তৈরি হয়েছে। এখন সময় দেশ গড়ার।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় জনাব তারেক রহমান এসব কথা বলেন।

এই সময় তিনি ধানের সিসের প্রার্থী এস এম জাহাঙ্গীরের হাতে দানের শীষের প্রতীক তুলে দেন ।

গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকা হাজারো মানুষের জনসমুদ্রে তারেক রহমান উত্তরা এলাকার উন্নয়নে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার যে ঐতিহাসিক আন্দোলন সংঘটিত হয়েছে, সেখানে উত্তরার মানুষের অবদান ছিল অনস্বীকার্য। “ইনশাআল্লাহ উত্তরার মানুষের এই ভূমিকা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।”

তিনি বলেন, ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা বহু ত্যাগ, রক্ত ও প্রাণের বিনিময়ে এসেছে। এই পরিবর্তনের ধারাকে ধরে রাখতে হলে দেশে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে নিতে না পারে।

আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে জনগণের কোনো উপকার হয় না। বরং ঠান্ডা মাথায় বসে জনগণের দৈনন্দিন সমস্যার সমাধান কীভাবে করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করাই সবচেয়ে জরুরি।

উত্তরার সমস্যা তুলে ধরে তিনি বলেন, এ এলাকার মানুষের অন্যতম প্রধান সমস্যা গ্যাস ও পানির সংকট। নিয়মিত বিল পরিশোধ করেও মানুষ সঠিক সেবা পাচ্ছে না। শুধু উত্তরায় নয়, সারা দেশেই নতুন গ্যাস কূপ অনুসন্ধান বন্ধ থাকায় সংকট তীব্র হয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস কূপ অনুসন্ধান ও শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, উত্তরার মধ্য ও নিম্নবিত্ত মানুষের দীর্ঘদিনের দাবি একটি সরকারি হাসপাতাল। “ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে এই এলাকায় একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, সারা ঢাকা শহরের যানজট, মাদকের ভয়াবহ বিস্তার এবং বেকারত্ব, এই চারটি সমস্যাকে দেশের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি সংকট ও জলাবদ্ধতা নিরসন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ এবং কঠোরভাবে মাদক দমন করা হবে। পাশাপাশি তরুণ ও যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সমাবেশের শেষ পর্যায়ে তিনি বলেন, এই কাজগুলো বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন অপরিহার্য। “ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে, আর শক্তিশালী হলেই আমরা জনগণের সমস্যার সমাধান করতে পারব।”

তিনি আগামী ১২ জানুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচন শুধু সরকার গঠনের নয়, বরং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার নির্বাচন।

দিনভর নির্বাচনি সফরে ময়মনসিংহ ও গাজীপুরে সমাবেশ শেষে রাতের সমাবেশে উত্তরায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। সফরে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হাজি মোস্তফা জামান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক , সিনোর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ,এ বি এম আব্দুর রাজ্জাক , আফাজ উদ্দিন , এম কফিল উদ্দিন , আক্তার হোসেন সহ মহানগরের সদস্যবৃন্দ সেই সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ।

জনাব তারেক রহমানের আসার খবরে নেতাকর্মী সহ সর্বস্তরের জনতার স্রোত নামে। চারদিকে শুধু একেই স্লোগান করবো কাজ ,গড়বো দেশ- সবার আগে বাংলাদশ । ভোট দিবো কিসে ধানের শীষে । আসর নামাজের পর থেকে নির্ধারিত সময়ের আগেই সভারস্থল ছাড়িয়ে আশপাশ সকল সড়কে লোকে লোকারণ্য হয়ে পরে ।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    নেপালের পোখরায় ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের বাংলাদেশ

    মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত

    ফরিদগঞ্জ ও ময়মনসিংহের বেশ কয়েকজন নেতাকে বহিস্কার করলো বিএনপি

    ৫০ নং ওয়ার্ড ব্যাপক গণসংযোগ: বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণ এর ভাগ্য বদল হবে – এস এম জাহাঙ্গীর

    তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান

    বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল বিতরণ করলেন তারেক রহমান

    ঢাকা-১৬ আসনে ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক

    মানবিক ঢাকা ১৮-আসন গড়ার এমন আশাবাদ ব্যক্ত করে উত্তরায় ব্যাপক গণসংযোগ এস এম জাহাঙ্গীরের

    জটিলতা নিরসনে অনলাইনের পরিবর্তে সাংবাদিকদের ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

    ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    “বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতি”- সেই মুয়াজ্জিনের পাশে দাড়ালেন তারেক রহমান

    বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান

    সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা হবে—- খিলক্ষেতে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর

    ঢাকা -১৬ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে : স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

    ভারতের সংসদে বুধবার শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে

    ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন : ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে মস্তুল, খিলক্ষেত এলাকায় যৌথবাহিনীর টহল শুরু

    ঢাকা–১৪ আসনে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গভীর রাতে ঢাকা -১৮ আসনের ধানের শীষ এর কান্ডারি এস এম জাহাঙ্গীরের হাতে প্রতীক তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ।

    ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

    নির্বাচনে সশস্ত্রবাহিনী অতীতের মতো এবারো পেশাদারিত্ব, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে: ড. মুহাম্মদ ইউনূস

    মিরপুরে গণসংযোগে নির্বাচনী অনিয়মের অভিযোগ আমিনুল হকের

    উলিপুরকে স্বনির্ভর করে গড়ে তুলতে আমার একটি স্বপ্ন রয়েছে  এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে- তাসভীর উল ইসলাম

    তারেক রহমান ঢাকা -১৮ আসনের বিশাল নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বক্তব্য দিবনে : প্রস্তুতি সভা করেছে বিএনপি

    ৪৯ নং ওয়ার্ডেই হাজি ক্যাম্প , হাজীদের সেবা করতে পারলে মনে করতে হবে সারা দেশের মানুষের সেবা করা :এস এম জাহাঙ্গীর

    সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ: আমিনুল হক

    এবার সুযোগ এসেছে ধানের শীষের পার্থীকে জয় করে এনে উন্নয়নের জোয়ার বয়ে দেয়ার : দক্ষিণখানে প্রথম নির্বাচনী জনসভায় এস এম জাহাঙ্গীর

    কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকে গুলি করে হত্যা : মির্জা ফখরুল’র নিন্দা, প্রতিবাদ ও শোক বিবৃতি

    দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপি’র যে ৬২জনকে বহিস্কার

    ঢাকা ১৮: উত্তরখান শাহ কবির (রঃ) মাজার জিয়ারত করেই বিসমিল্লাহ বলে নির্বাচনী প্রচারণা শুরু এসএম জাহাঙ্গীরের


    • রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:২২ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১:১২ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২২ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:৪৫ অপরাহ্ণ
      এশা রাত ৮:০২ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।