
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার পর দুই দফায় এ ভূমিকম্প অনুভূত হয় । রিখটার স্কেলে দুই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং ৫ দশমিক ২। এদের উৎপত্তিস্থল মিয়ানমার।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষেণ কেন্দ্রের সূত্র জানিয়েছে, দেশের অনেক স্থানেই এই কম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেন, প্রথম দফায় বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট ১ সেকেন্ডের সময় ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ৯টা ৫১ মিনিটে দ্বিতীয় দফা ভূমিকম্প হয়। মাত্রা ছিল ৫ দশমিক ২।
প্রথম দফায় ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মিংডুতে। ঢাকা থেকে যার দূরত্ব ৫২১ কিলোমিটার। দ্বিতীয় দফার ভূমিকম্পের দূরত্ব জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে এদিন সাতক্ষীরায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।
সোমবার, ১১ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫৬ |
| সূর্যোদয় | ভোর ৬:১৮ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:১৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৩১ |
| এশা | রাত ৮:৫৪ |