আজ সোমবার | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে শাবান, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৫৫

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দুই ভাগে ভাগ হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। এ জন্য ইন্টারকন্টিনেন্টালের মোড়ের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানিয়ে আসছিলেন, যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের প্রক্রিয়া কথা না বলা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর অবস্থান নেনে তারা। এসময় ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শুক্রবারের মধ্যে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৫ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫০ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০৭ অপরাহ্ণ |