আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ২:৩৭

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ফ্যাসিস্টদের যাতে বাংলাদেশে আর পুণরুত্থান না হয় সে বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে। আমরা আশা করবো, বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকান্ডে সহায়তা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি ও ঐক্যবদ্ধ সংসদ দেখতে চান বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
এর আগে, জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদের স্মরণে এক মিনিট দাড়িয়ে থেকে নীরবতা পালন করেন। এরপরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ।
এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালও জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার, ১২ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৩ |