
ঢাকা: দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।এটি অবিলম্বে কার্যকর হবে।
মো. রুহুল কুদ্দুস (কাজল) ১৯৮৬ সালে ঝিনাইদহ জেলার মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি, ১৯৮৮ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে কৃতিত্বের এইচএসসি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ইংল্যান্ডের বিখ্যাত লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল (ব্যারিস্টার) স্বীকৃতি অর্জন করেন।
মো. রুহুল কুদ্দুস (কাজল) ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২০ সাল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরপর নির্বাচিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।, ২৫ মার্চ, ২০২৬ (বাসস)
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০১ |
| সূর্যোদয় | ভোর ৭:২০ |
| যোহর | দুপুর ১২:৪৬ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |