আজ | | | |

শিরোনাম :

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ ঢাকা বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি ( ৮৬১.৮ গ্রাম ) স্বর্ণালংকারসহ ৩ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ  স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার

প্রকাশ: 5 April, 2026 9:18 am

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার। পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে সামনে রেখে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। আজ থেকেই নতুন এই সময়সূচি কার্যকর হবে। এর আগে শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সন্ধ্যা ৬টার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানালেও ব্যবসায়ীদের দাবির মুখে প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনা করেন।

জ্বালানি তেলের বর্তমান মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো পেট্রোল ও অকটেনও সংরক্ষিত আছে। তিনি আরও জানান, জ্বালানি তেল আমদানির জন্য নতুন ও ভালো কিছু উৎস পাওয়া গেছে এবং আগামী তিন মাসের জন্য নিরবচ্ছিন্ন তেল সরবরাহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিন মাসের আগাম জ্বালানি তেল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেচ মৌসুমে যেন কৃষকদের কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি উৎপাদন সচল রাখতে সরকার অত্যন্ত আন্তরিক বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বালানি সাশ্রয়ে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছিল সরকার। তবে দেশের প্রায় ৭০ লাখ দোকান মালিক ও আড়াই কোটি কর্মচারীর জীবিকা এবং আসন্ন উৎসবের কেনাকাটার বিষয় বিবেচনা করে ব্যবসায়ী নেতারা সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে অফিস আদালত আগের ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্তই চলবে।

অর্থনীতি প্রধান খবর বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শ্রমিকদের কল্যাণে বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ, মিরপুর-১০–এ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গণসংযোগ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

    ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

    প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি ( ৮৬১.৮ গ্রাম ) স্বর্ণালংকারসহ ৩ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর

    বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

    পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

    দক্ষিণ আজমপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ

    খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: বগুড়ার মাটিতে প্রতিমন্ত্রী আমিনুল হক

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

    মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন এমপি’র মাতা র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    খিলক্ষেতের বাসা থেকে মুক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ: বোনের লাশ নিয়ে যেতে ভাইকে ভিডিও পাঠালেন স্বামী

    দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন

    স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান

    খিলক্ষেতের ৩০০ ফিটে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাই: গাড়ি, ডামি পিস্তলসহ গ্রেপ্তার ৩

    জাতীয় দিবসে মালয়েশিয়াকে অভিনন্দন স্থানীয় সরকার মন্ত্রীর, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

    সাভারে নিজ বাসার সামনে পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার

    দেশে নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলী আজমকে বহিস্কার করলো দক্ষিণ বিএনপি


    • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৮
      সূর্যোদয়ভোর ৬:৪৪
      যোহরদুপুর ১২:৫৪
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:০৪
      এশা রাত ৮:২০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।