
শেখ হাসিনার শাসনামলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণ করে গুম ও ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার তদন্তের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ এবং এসব অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনী এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অপহরণ পূর্বক গুম করে নির্যাতন করে। দিনের পর দিন হেফাজতে রেখে ক্রসফায়ারের নামে হত্যা, গুম, আয়নাঘরে আটক ও মিথ্যা গায়েবি মামলা দেয়া হয়েছে। লাখ লাখ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে অবৈধভাবে আটক রাখে।
এই সময়ে শুধু মাত্র ক্রসফায়ারের নামেই ২২৭৬ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ১৭৭৬ জন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরই হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিএনপি’র মতো একটি বড় রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার লক্ষ্যেই নেতা-কর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদ সরকার উদ্দেশ্যে প্রণোদিত ভাবেই বিএনপি’র মতো একটি বড় দলের নেতা-কর্মীদের মিথ্যাভাবে কাল্পনিক ঘটনা সৃষ্টি করে ক্রসফায়ারের নামে হত্যা করে। ক্রসফায়ারের নামে হত্যায় ভুক্তভোগী পরিবার এখনো ন্যায় বিচারের অপেক্ষায় আছে।
সোমবার, ১১ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫৬ |
| সূর্যোদয় | ভোর ৬:১৮ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:১৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৩১ |
| এশা | রাত ৮:৫৪ |