আজ বুধবার | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৩শে শাবান, ১৪৪৭ হিজরি | দুপুর ২:১৭

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন, ভাতা দেবে না সেসব গণমাধ্যম আর দরকার নেই।
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, একজন রিপোর্টার বা সাব এডিটরকে ৩০, ৪০ বা ৫০ হাজার টাকা বেতন দিতে না পারলে ওইসব গণমাধ্যম বন্ধ করে দিতে হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ডিএসইসির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনের প্রায় ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
শফিকুল আলম নিজেকে সাব এডিটর দাবি করে বলেন, আমার জীবনে প্রথম সাংবাদিকতার অভিজ্ঞতাই হচ্ছে সাব এডিটর হিসেবে। তিনি বলেন, সাব-এডিটররা সবচেয়ে বেশি বঞ্চিত। সাব-এডিটররা বেতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, পিআইবি ডিজি ফারুক ওয়াসিফ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক উত্তর দক্ষিণ এর সম্পাদক শেখ ফারুক আহমাদ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। (বাসস)
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৮ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৪ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫১ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০৮ অপরাহ্ণ |