আজ সোমবার | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৫৬

শিরোনাম :

বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবনিযুক্ত হবিগঞ্জ জেলা প্রশাসক আহম্মেদ আলী মুকিব জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পুনর্গঠনের গুঞ্জন : আমিনুল সভাপতি ও রাজ্জাককে সাধারণ সম্পাদক হিসেবে চায় তৃণমূলের নেতাকর্মীরা

প্রকাশ: ১৮ মে, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ

কামরুল হাসান বাবলু : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ এখনও শেষ হয়নি। তবে নতুন কমিটি গঠন নিয়ে দলটির ভেতরে নানান গুঞ্জন শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের দুই নেতা সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি একজন টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া মহানগর কমিটির তিন নারী নেতা সংরক্ষিত আসনের সংসদ-সদস্য হয়েছেন।

এমন পরিস্থিতিতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরের সাংগঠনিক শক্তি আরও বাড়াতে চায় বিএনপি। দলীয় সূত্র বলছে, শিগগিরই ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি সহ দলের সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে পরিবর্তন আসতে পারে।

বিশেষ করে এবারও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের উপর আস্থা রাখতে চান মহানগর উত্তরের একটি বড় অংশের নেতাকর্মীরা । তাদের দাবি, দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা বেড়েছে। জুলাই গণ-অভ্যুত্থানেও তার নেতৃত্বে নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দাবি করা হচ্ছে। এছাড়া থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিট কমিটি গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সকল আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর নেতৃত্বেই মাঠে ছিল ২৬ থানার ৭১ টি ওয়ার্ড এর নেতাকর্মীরা । এখনো সেই আস্থা রেখেই বর্তমান আহ্বায়ক ও যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বেই কাজ করে যেতে বদ্ধ পরিকর সর্বস্তরের নেতাকর্মীরা ।

একটি অনুসন্ধানে জানা যায় , বর্তমানে কেন্দ্রীয় হাইকমান্ড ঢাকা মহানগর উত্তর বিএনপিকে নতুন করে সাজাতে চায় সেখানেও সভাপতি পদে আমিনুলকে রেখেই পরিবর্তন আনতে পারে এমনটা আসা করছেন নেতাকর্মীরা ।

তবে নেতাকর্মীরা আসা করছে , আমিনুল হোক এর সাথে যেন ক্লিন ইমেজের নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় । তৃনমুলের নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায় , বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন , ঢাকা ১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন , যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবিএম আব্দুর রাজ্জাক , বর্তমান সদস্য সচিব হাজি মোস্তফা জামান , এবং নারী সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টি ও সানজিদা ইসলাম তুলিকে রেখে যেন একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় । বিশেষ করে যদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় তাহলে সভাপতি পদে আমিনুল এবং সাধারণ সম্পাদক পদে কর্মি বান্ধব নেতা এবিএম আব্দুর রাজ্জাককে প্রাধান্য দেয়া হয় ।

বিগত কমিটি গুলোতে আমিনুলের পাশাপাশি এবিএম আব্দুর রাজ্জাকের ভূমিকা ছিল চোখে পড়ার মতো । দক্ষতার সাথে দপ্তরে দায়িত্ব সামলিয়ে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগের অনন্য নজির স্থাপন করেছেন আব্দুর রাজ্জাক ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এখন পর্যন্ত যেই কমিটি করা হয়েছে সব কমিটিতেই এবি এম আব্দুর রাজ্জাক সফলতার সাথে পূর্ণ দপ্তরের দায়িত্ব সফলতার সাথে পালন করেন যা এক মাইল ফলক হয়ে রইলো রাজনীতিতে ।

অন্যদিকে উত্তর বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রথম কমিটিতে সদস্য , পরের তিন কমিটিতে সদস্য সচিব এবং সর্বশেষ পঞ্চম কমিটিতে আহ্বায়ক এর দায়িত্ব পেয়ে অনন্য নজির স্থাপন করলেন আমিনুল হক।

এসব বিবেচনায় পরবর্তীতে যে কমিটি আসুক তাতে যেন ক্লিন ইমেজের নেতা হিসেবে সর্বজন স্বীকৃত বর্তমান কমিটির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুলকে সভাপতি এবং সাবেক ছাত্র নেতা ৪ বারের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক এ বিএম আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি করলে তৃনমুলে যেমন গ্রহণযোগ্যতা পাবে তেমনি রাজনৈতিক অঙ্গনেও গ্রহণযোগ্যতা থাকব বলে অভিজ্ঞ মহল আসা করছে ।

দলের চেয়ারপাসন ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দলের দুর্দিনের এসব নেতাকে আবারো ঢাকা মহানগর বিএনপির দায়িত্ব প্রদান করবেন এমনটা আশা করছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ থানার ৭১টি ওয়ার্ড এর সর্বস্তরের নেতা কর্মীরা ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমিনুল – রাজ্জাক এর অবস্থান :-উল্লেখ ২০১৭ সালে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠালগ্নে সভাপতি এম এ কাইয়ুম এবং সাধারণ সমাদক আহসান উল্লাহ হাসান এর নেতৃত্বে ৬৬ সদস্যবিশিষ্ট কমিটির সরাসরি দপ্তর সম্পাদক {যুগ্ম সম্পাদক পদমর্যাদায়} দায়িত্বে থেকে কাজ করেন সাবেক ছাত্র নেতা সজ্জন ব্যক্তি এবিএম রাজ্জাক ।

এর পর আমানউল্লাহ আমানকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০২১ইং সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে । এই কমিটির মাধ্যমে আমিনুল ঢাকা মহানগরের রাজনীতিতে অবস্থান করে নেন সফলতার সাথে । আর এই কমিটিতে পূর্বের মতোই এবিএম রাজ্জাক সদস্য পদ পান সেই সাথে দপ্তরের ও দায়িত্ব প্রাপ্ত হয়ে সফলতার সাথে দায়িত্বপূর্ণ করেন । এর পর পরেই আমান উল্লাহ আমানকে সরিয়ে ২০২৩ সালের ১৬ সেপ্টম্বর যখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় সেখানেও সফলতার সাথে সদস্য সচিব আমিনুলের সাথে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত থেকেই কাজ করেন এবিএম এ আব্দুর রাজ্জাক।

এর পর গত ৭ জুলাই ২০২৪ইং জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেন তারেক রহমান। হঠাৎ করে ২৮ সেপ্টেম্বর ২০২৪ মধ্যরাতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুই সদস্যের এই কমিটি বিলুপ্ত করার তথ্য জানান হয় ।

এর পরেই ৩ নভেম্বর ২০২৪ ইং বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও পর পর তিন কমিটির সফল সদস্য সচিব ফুটবলার আমিনুল হককে আহবায়ক এবং হাজি মোস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় । যেই কমিটির আহ্বায়ক হিসিবে প্রথমবার দায়িত্ব প্রাপ্ত হন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

কমিটির সদস্যদের মধ্যে আহ্বায়ক আমিনুল হক , যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ,এস এম জাহাঙ্গীর হোসেন ,ফেরদৌসী আহমেদ মিষ্টি ,আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক (দপ্তর), মোস্তফা জামান সদস্য সচিব ।

পরে কমিটির পরিধি বাড়িয়ে ৫১ সদস্য বিশিষ্ট্য একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘটনা করা হয় যাহা পরবর্তীতে ২৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে অনুমোদন পায় কেন্দ্রীয় কমিটি থেকে । যেই কমিটি বর্তমান এখনও বহাল রয়েছে ।

এক্সক্লুসিভ রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী

    জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পুনর্গঠনের গুঞ্জন : আমিনুল সভাপতি ও রাজ্জাককে সাধারণ সম্পাদক হিসেবে চায় তৃণমূলের নেতাকর্মীরা

    সৌদি আরবে আটক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবনিযুক্ত হবিগঞ্জ জেলা প্রশাসক আহম্মেদ আলী মুকিব

    ঢাকা বিমানবন্দরে এয়ারপোর্ট এপিবিএন কর্তৃক অজ্ঞান পার্টির মূলহোতা আটক

    জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক।

    জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

    দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    ৩০ (ত্রিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

    মিজানুর রহমান সিনহার মৃত্যুতে আব্দুস সালাম আজাদ এমপি,কামরুজ্জামান রতন এমপি এবং মীর সরফত আলী সপুর শোকবার্তা

    নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই:রাঙামাটিতে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

    খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে- আসাদুল হাবিব দুলু এমপি

    প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

    অপরাধীদের ক্রাইম জোন: টঙ্গীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক বুলবুল

    সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে :মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    ৫০ নং ওয়ার্ড আজমপুর এলাকার রাস্তা সংস্কার কাজ পরিদর্শনে ঢাকা ১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন : কাজের ধীর গতিতে অসন্তোষ

    পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ : দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী

    হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক উত্তরায় : “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা

    সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি আমরা

    সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে সড়ে দাড়িয়েছেন আঞ্জুমান আরা লিমা

    হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান


    • সোমবার, ১৮ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫১
      সূর্যোদয়ভোর ৬:১৫
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৩৫
      এশা রাত ৮:৫৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।