আজ বুধবার | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৩০

শিরোনাম :

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান গুম-শহীদ পরিবারের পাশে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঈদ উপহার ও সহায়তা প্রদান কুয়েত সরকারের নিকট প্রতীকীভাবে ২৪০ টন শুভেচ্ছা খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অনুদান ও ঈদ সামগ্রী দিলেন আমিনুল হক।

প্রকাশ: ২৭ মে, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৭ মে : রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক আজ ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন। একই সাথে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন।

সহায়তা বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর গত ২৫ জুন রাত থেকেই ক্ষতিগ্রস্তদের জন্য দলের পক্ষ থেকে প্রতি বেলা খাবারের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তারা যেন ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পারেন, সেই লক্ষ্যে তাদের জন্য একটি গরু এবং সুন্দরভাবে পোলাও-মাংস দিয়ে ঈদ উদযাপনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এছাড়া পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ক্ষতিগ্রস্তদের স্থায়ীভাবে কোথাও পুনর্বাসন না করা পর্যন্ত তারা বর্তমান স্থানেই বসবাস করতে পারবেন এবং এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। একটি মহল বা গুপ্ত সংগঠন এই পরিস্থিতি নিয়ে নোংরা রাজনীতি ও অপপ্রচারে মেতে উঠেছে উল্লেখ করে তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, একটি মহল সমাজে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তারা সাধারণ মানুষের ভালো চায় না। তাই কোনো ধরনের মিথ্যাচার বা অপপ্রচারের ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি ক্ষতিগ্রস্তদের অনুরোধ করেন।

আমিনুল হক আরও বলেন, সরকার ও দল সব সময় এই বিপন্ন মানুষগুলোর পাশে রয়েছে। তারা যেন আপাতত নিজেদের মাথা গোঁজার ঠাঁইটি এখানেই নিশ্চিত করতে পারেন, সেই ব্যবস্থা বহাল থাকবে। এর পাশাপাশি খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় ভুক্তভোগী মানুষের সাথে আলোচনা করে এবং সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে তাদেরকে কোথায় স্থায়ীভাবে পুনর্বাসন করা যায়, সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্ন আহবায়ক আনিসুর রহমান, ফজলুল হক লাভলু, মোকসেদুর রহমান আবির, আনোয়ার হোসেন, বুলবুল আহমেদ মল্লিক, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী বাদশা মিয়া সাধারণ সম্পাদক আসলাম গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা

    বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অনুদান ও ঈদ সামগ্রী দিলেন আমিনুল হক।

    শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান

    বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ

    গুম-শহীদ পরিবারের পাশে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঈদ উপহার ও সহায়তা প্রদান

    কুয়েত সরকারের নিকট প্রতীকীভাবে ২৪০ টন শুভেচ্ছা খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার

    ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন’র বড় বোন’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এর শোকবার্তা

    সাভারে ব্যস্ততা আর টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

    ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী

    উচ্চশিক্ষার নীতিনির্ধারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মামুন

    ঈদুল আযহার তৃতীয় দিন বঙ্গ অটিটিতে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’

    উত্তরা প্রেসক্লাব নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর

    ওয়ান রান – ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”; অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি দৌড়বিদ।

    চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুল হকের “বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে”

    আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জনকে গ্রেফতার

    সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ:হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি

    উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

    সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না


    • বুধবার, ২৭ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৭
      সূর্যোদয়ভোর ৬:১২
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৭:৩৯
      এশা রাত ৯:০৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।