আজ | | | |

শিরোনাম :

‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

প্রকাশ: 13 June, 2026 2:20 pm

[ঢাকা, ১৩ জুন ২০২৬]-আজ শনিবার (১৩ জুন) রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ আয়োজনে মধ্য দিয়ে সমাপ্ত হলো “টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ ২০২৬” -এর চূড়ান্ত পর্ব। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় চার দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় দশটি গ্রুপে অংশ নিয়েছে ২৮টি জেলার মোট ৩০টি ক্লাব/প্রতিষ্ঠানের বিজয়ী ও নির্বাচিত ১০০ জনের অধিক খেলোয়াড় (পুরুষ ৭৯ ও মহিলা ২৪ জন)। এবারের চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মোট নয়টি বিভাগে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত পুরুষ ও মহিলা বিভাগ, সৌখিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ এবং অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের পৃথক বিভাগ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের পরিচালক জনাব, ফাইয়াজ রহমান।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি, এমফিল এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জি এম কামরুল ইসলাম, উন্নয়ন কমিটির প্রধান মেজর শফিউল্লাহ মাস্তান, উর্মি গ্রুপের ব্যবস্থপনা পরিচালকের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অবঃ) বদরুল আমিন। টুরাগ অ্যাক্টিভের সিওও জনাব, আহম্মদ মনসুর রউফ সহ উর্মী গ্রুপ ও ফেডারেশনের উর্ধতন কর্মকর্তা, ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকগণ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, ধারাবাহিক জাতীয় প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির উদ্যোগ এবং বেসরকারি পৃষ্ঠপোষকতার কারণে স্কোয়াশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আগামী দিনে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। স্কোয়াশ খেলাকে সামনে এগিয়ে নিতে যেকোনো সুযোগ-সুবিধা দরকার হলে মন্ত্রণালয় তা প্রদান করবে। আমাদের সরকার সকল খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে। তারই অংশ হিসেবে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। স্কোয়াশ কমপ্লেক্স তৈরির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া হলে, যা দরকার তার জন্য আমরা প্রস্তুত আছি। সুস্থ জাতি গঠনে, মাদক ও ডিভাইসের নেশা থেকে দূরে রাখতে খেলাধুলা বড় ভূমিকা রাখতে পারে। পর্যায়ক্রমে আমরা ক্রীড়াবান্ধব সমাজ গঠন করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে উর্মি গ্রুপের পরিচালক জনাব, ফাইয়াজ রহমান বলেন, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্কোয়াশের সম্ভাবনা অনেক। তরুণদের মধ্যে এই খেলাটির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। নিয়মিত জাতীয় পর্যায়ের আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড়দের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। উর্মি গ্রুপ বিশ্বাস করে, একটি দেশের ভবিষ্যৎ, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি একটি স্বাস্থ্যকর, উদ্যমী ও প্রতিযোগিতামুখী প্রজন্ম তৈরির মাধ্যমে গড়ে ওঠে। স্কোয়াশের মতো দ্রুতগতির ও দক্ষতাভিত্তিক খেলার মাধ্যমে ভবিষ্যতের চ্যাম্পিয়ন তৈরি হবে। উর্মি গ্রুপ ভবিষ্যতেও এমন উদ্যোগের পাশে থাকবে, যা দেশের ক্রীড়া সংস্কৃতিকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি করবে।

সভাপতির বক্তব্যে মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান বলেন, সীমিত অবকাঠামো ও নিজস্ব কোর্টের অভাব সত্ত্বেও গত কয়েক বছরে পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে দেশের স্কোয়াশকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক অর্জন, নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্কোয়াশ সম্প্রসারণের কার্যক্রম আরও জোরদার করা হবে।
আশা করি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের স্কোয়াশের উন্নয়ন, প্রচার ও প্রসারে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন।

রেকর্ড সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক ম্যাচ এবং সফল আয়োজনের মাধ্যমে “টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ ২০২৬” দেশের স্কোয়াশ খেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্থান করে নিল। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের স্কোয়াশ আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন।প্রেসরিলিজ

খেলাধুলা প্রধান খবর রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

    ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

    ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    পঞ্চগড়ে আনসার ভিডিপি কর্মকর্তা ও ইউনিয়ন লিডারদের সাথে মতবিনিময় সভা

    ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

    সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে ডেইলি প্রেজেন্ট টাইমসের সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, অতঃপর…?

    রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার

    জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

    কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

    ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত

    লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

    ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শ্রমিকদের কল্যাণে বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ, মিরপুর-১০–এ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের গণসংযোগ

    ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

    লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।


    • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৯
      সূর্যোদয়ভোর ৬:৪৫
      যোহরদুপুর ১২:৫৩
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:০১
      এশা রাত ৮:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।