
বুধবার যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ‘ডেভিড ইমন ও রায়হানসহ দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। নোয়াখালীতে রায়হানকে গ্রেপ্তারের জন্যও একটি টিম অভিযান চালিয়েছে। তবে অল্পের জন্য সে পালিয়ে গেছে। তাকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।’
তিনি আরও জানান, ডেভিড ইমনকে গ্রেপ্তার এবং পুরো অভিযানের বিষয়ে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে, গত রোববার রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। তাদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৩ |
| সূর্যোদয় | ভোর ৬:২৭ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৩ |
| এশা | রাত ৯:০৬ |