
কুষ্টিয়া:- র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে|
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১০ আগষ্ট ২০২৬খ্রি. তারিখ ১৯:৩৫ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন তালবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ তালবাড়িয়া পুরাতন বালির ঘাটে মোঃ আজিজুল মন্ডল (৫২), পিতা- মৃত আপিল উদ্দীন মন্ডলের চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী দিপু আহমেদ(২৭), পিতা-টিটু শেখ, মাতা-শেফালি খাতুন, সাং-চারুলিয়া, ৭নং ওয়ার্ড, ইউনিয়ন-তালবাড়িয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া‘কে গ্রেফতার করে| ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন|
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১১ |
| সূর্যোদয় | ভোর ৬:৩২ |
| যোহর | দুপুর ১:০৪ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৩৫ |
| এশা | রাত ৮:৫৬ |