
সরকারি কর্তব্য পালনকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় QRF (Quick Response Force)-এর দায়িত্ব পালনকালে বিমান বাহিনীর তিন সদস্য মৃত্যুবরণ করেন গতকাল সোমবার রাতে ।এই ঘটনায় আরো ৪ জন আহত হন ।
আজ মঙ্গলবার (০১-০৯-২০২৬) বিকাল ০৫ টা ৩০ মিনিটে ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় মরহুমদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তাঁদের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উক্ত দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।
জানাজা ও ফিউনারেল প্যারেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি জানাজা নামাজে অংশগ্রহণ করেন। এসময়, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়াও, অনুষ্ঠানে মরহুমদের পরিবারের সদস্যগণ, প্রাক্তন বিমান বাহিনী প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে, মরহুমদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে, বিমান বাহিনীর প্রতিনিধিদল যথাযথ সামরিক মর্যাদায় মরহুমদের দাফনকার্য সম্পন্ন করবে।
সরকারি কর্তব্য পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের মৃত্যুবরণ
ঢাকা,০১ সেপ্টেম্বর ২০২৬: গত সোমবার (৩১-০৮-২০২৬) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় QRF (Quick Response Force)-এর দায়িত্ব পালনকালে বিমান বাহিনীর ৭ জন সদস্য বহনকারী বিমান বাহিনীর একটি জিপ মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা-তে নিয়ে যান। সিএমএইচ-এর কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশ বিমান বাহিনীর ৩ জন সদস্য—ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোর্যাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মোঃ জুবাইদুল ইসলাম-কে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এছাড়া, উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ বিমান বাহিনীর অপর ৪ জন সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহে In Aid To Civil Power এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অদ্যাবধি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রীবৃন্দের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে নিরলস দায়িত্ব পালন করে চলেছেন ।সূত্র : আইএসপিআর
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
| সূর্যোদয় | ভোর ৬:৪০ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৭ |
| এশা | রাত ৮:৩৪ |