
আন্তর্জাতিক ক্রিকেট স্কোরার, বাংলাদেশ আম্পায়ার্স এসোসিয়েশন এর সাবেক ট্রেজারার মরহুম খাদেমুর রহমান এর ছোট ছেলে সাইদুর রহমান ভুঁইয়া সাঈদ (৫৭) দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ৩০.০৮.২০২৬ইং আনুমানিক সকাল ৬টায় ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
মরহুম এর মৃত্যুতে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ।
এদিকে শোক জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য , বিশিষ্ট্য গণমাধ্যম ব্যক্তিত্ব শায়রুল কবির খান । তিনি তার শোক ও গভীর সমবেদনা জানিয়ে বলেছেন ,মহান আল্লাহ রাব্বুল আল-আমিন উনার জীবনের সকল ধরনের গুনাহখাতা সমূহ মাফ করে দিয়ে জান্নাতি হিসেবে কবুল করুন ও শোকসন্তপ্ত পরিবারের সকলকে এই শোক সহ্য করার মানসিক দৃঢ়তা শক্তি দান করুন।
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২২ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৯ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৮ |
| এশা | রাত ৮:৩৬ |