আজ | | | |

শিরোনাম :

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি) সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত: মাহ্দী আমিন আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হত্যাচেষ্টা মামলায় ফ্যাসিস্ট এমপি মমতাজ গ্রেপ্তার রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী

প্রকাশ: 30 August, 2026 5:52 am

ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রোববার:-বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে সফরটি সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার। পরে বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিশেষভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধন, বাংলাদেশের প্রকৌশলীদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুই দেশের যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ, বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং খেলাধুলার সামগ্রী উৎপাদনে সহযোগিতার বিষয় উঠে আসে।

এ ছাড়া ইলেকট্রিক গাড়ি আমদানি, নির্মাণ খাত এবং হালাল ফুডসহ বিভিন্ন খাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, আগামী ছয় মাসে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ জনশক্তি নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার কর্মী বিনা খরচে যাওয়ার সুযোগ পাবেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি জনশক্তি রয়েছে। নতুন করে আরও বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো এবং সেখানে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে এ কার্যক্রম শুরু হতে পারে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন

    হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা;

    সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তারেক রহমানের জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

    একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে : ইউজিসি সদস্য ড. মামুন

    পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)

    উত্তরায় পুলিশের হাতে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে অবশেষে কারাগারে পাঠালেন আদালত

    আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

    সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ

    নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে নিষিদ্ধ আওয়ামীলীগের অতর্কিত হামলায় বিএনপির দুই নেতা নিহত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন

    ভিন্নমাত্রা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় আর্ট ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

    উত্তরা পশ্চিম থানা পুলিশ এর বিশেষ অভিযানে এবার আটক নিষিদ্ধ সংগঠন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সায়মন

    পরিত্যাক্ত অবস্থায় ১ টি ওয়ান শুটার গান এবং ১ রাউন্ড লীডবল কার্তুজ উদ্ধার করেছে এসআরবি কুষ্টিয়া

    পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত: মাহ্দী আমিন

    সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ

    নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহয় সীরাত প্রেজেন্টেশন

    নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ওসমান (৪১)কে গ্রেফতার করেছে তুরাগ থানা

    শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে শিক্ষার্থীদের: ইউজিসি সদস্য ড. মামুন

    আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    হত্যাচেষ্টা মামলায় ফ্যাসিস্ট এমপি মমতাজ গ্রেপ্তার

    রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

    রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল:চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

    ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এলএআরএমএস (LARMS) সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন

    প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে বাইসাইকেল শোভাযাত্রা

    পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী


    • শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৭
      সূর্যোদয়ভোর ৭:১৬
      যোহরদুপুর ১২:৪৪
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১২
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।