আজ | | | |

শিরোনাম :

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান

আদালতে নারী আইনজীবীকে হেনস্থা,ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ: 1 September, 2026 5:51 pm

আদালত প্রতিবেদক:- ঢাকার নিম্ন আদালতে মামলার শুনানিকালীন সময় এডভোকেট সোমাইয়াদ শাহেরিয়া ফিদা নামের এক নারী আইনজীবীকে হেনস্তা,অশালীন আচরণ, হুমকি ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিকার এবং পেশাগত সুরক্ষার দাবি জানিয়ে অভিযুক্ত বিএনপি সমর্থিত আইনজীবীর বিরুদ্ধে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বরাবর আজ লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আইনজীবী।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ৩১ আগস্ট(২০২৬) সোমবার দুপুর আনুমানিক ১টা ২৪ মিনিটে সিএমএম আদালত-১৯ এর এজলাসে সিএমএম আদালত-২-এর বিজ্ঞ বিচারক জাকির হোসেনের সামনে একটি মামলার শুনানি শুরু করেন এডভোকেট সোমাইয়াদ শাহেরিয়া ফিদা। এ সময় ঢাকা বার ইউনিটের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট রায়হান গাজী নয়ন, শিক্ষা নবিশ আইনজীবী জহিরুল ইসলাম,আইনজীবী সহকারী সজীব সহ আইনজীবী ফিদার চেম্বারের সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন ।শুনানি শুরুর মাত্র কয়েক সেকেন্ডের মাথায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম দলবল নিয়ে আদালতে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

অভিযোগে বলা হয়, বিএনপির ওই নেতা নারী আইনজীবীকে উদ্দেশ্য করে অপদস্থমূলক বক্তব্য দেন।তিনি বলতে থাকেন, “ও সরকারের বিরুদ্ধে লেখে, ও ফ্যাসিস্ট, ও স্বৈরাচার, ও কিভাবে শুনানি করে? ওকে বের করে দাও, ওকে প্র্যাকটিস করতে দেওয়া যাবে না।” প্রকাশ্য এজলাসে বিচারকের সামনে এভাবে বাকসংযম হারিয়ে শুনানিতে বাধা সৃষ্টির ঘটনাটি উপস্থিত অন্যান্য আইনজীবী ও আদালতের পরিবেশকে চরমভাবে বিব্রত করে।

ভুক্তভোগী আইনজীবী অভিযোগপত্রে উল্লেখ করেন, পূর্বেও বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তি নিজের প্রভাবশালী অবস্থানের সুযোগ নিয়ে তাকে পেশাগতভাবে বিব্রত করেছেন। তবে সিএমএম আদালতে বিচারকের উপস্থিতিতে সংঘটিত এই ঘটনাটি আইন পেশার সম্মান, সহকর্মিতার নীতি ও আদালতের শৃঙ্খলা রক্ষার পরিপন্থী।

একজন নারী আইনজীবী হিসেবে নিজের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশা পরিচালনা করা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আজ ১ সেপ্টেম্বর(২০২৬) মঙ্গলবার অভিযুক্তের বিরুদ্ধে সমিতি থেকে তদন্ত সাপেক্ষে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

অনুসন্ধানে জানা গেছে,মামলার আসামি ঢাকার নবাব পরিবারের সন্তান এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার খাজা হাবিবুল্লাহ হাবিব এক সময় অন‍্য একটি মামলায় এডভোকেট খোরশেদ আলমের মক্কেল ছিলেন ।পরবর্তীতে তিনি এডভোকেট সোমাইয়াদ শাহেরিয়া ফিদা কে আইনজীবী নিয়োগ করলে ক্ষিপ্ত হয়ে এই ঘটনার জন্ম দেন এডভোকেট খোরশেদ আলম ।এ সময় তার সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক সহ আরও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন ।

এর আগে গত বছরের ১৭ মে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানির সময় “অপেশাদারিত্বমূলক” আচরণ করে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম সহ চারজন আইনজীবী কে সেই বছরের ১৮ মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান।এই ঘটনায় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ না করায় তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ করেন সাধারণ আইনজীবীরা ।

ভুক্তভোগী আইনজীবী সোমাইয়াদ শাহেরিয়া ফিদা নিজেকে জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন আন্দোলনকারী এবং দেশের সার্বিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচয় দিয়ে বলেন, “রাজনৈতিক বানোয়াট তকমা দিয়ে একজন নারী আইনজীবী হিসেবে আমাকে হেনস্থা করা এবং মানসিক চাপ সৃষ্টি করে দূর্বল করার উদ্দেশ্যেই খোরশেদ আলম এই হট্টগোল সৃষ্টি করেন। বিচারালয়ের ভেতরে এমন আচরণের কারণে বিজ্ঞ আদালত বিব্রতবোধ করেন এবং পুরো বিষয়টি প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন।আদালতের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

এই বিষয়ে অভিযুক্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, “আমাদের দলের স্পষ্ট নির্দেশনা রয়েছে ফ‍্যাসিস্ট ও তাদের দোসরদের মামলায় আদালতে লড়াই করা থেকে বিরত থাকতে ।কিন্তু ফিদার আইনজীবীরা ফ‍্যাসিস্ট সরকারের দোসরদের মামলা পরিচালনা করছেন শুনে আমাদের আইনজীবীরা তাদের কে বাধা দিতে যান।”

তিনি এ সময় অভিযোগকারী আইনজীবীদের বিরুদ্ধে নানা বিরূপ মন্তব্য করেন ।

তিনি আরো বলেন, “মামলার আসামি ঢাকার নবাব পরিবারের সন্তান এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার খাজা হাবিবুল্লাহ হাবিব এক সময় আমার মক্কেল ছিলেন ।তার শ্বশুর ফিরোজুর রহমান অলিও আমার এলাকায় আওয়ামীলীগের নেতা ছিলেন ।ফলে তিনি(খাজা হাবিব) এখন আওয়ামী লীগের দোসর ।”

তার এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই।অনুসন্ধানে দেখা গেছে, খাজা হাবিবুল্লাহ হাবিব ১৯৮৬ সালে ঢাকা মহানগর ছাত্রদলের খায়ের-পিন্টু কমিটির কোষাধ্যক্ষ ছিলেন।  পিন্টু-নীরব কমিটিতে ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৯৪ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে কমিশনার নির্বাচিত হন ।পরে ঢাকা মহানগর বিএনপি’র খোকা-সালাম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাবেক রমনা থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।  তিনি ২০০২ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে কমিশনার নির্বাচিত হন।  তিনি ২০১৫ এবং ২০২০ সালে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেন। বিএনপি’র প্রার্থী হওয়ার কারণে প্রহসনমূলক নির্বাচনে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল।বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন খাজা হাবিব।

এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আনোয়ার জাহিদ ভূঁইয়া জানান, “আমরা আইনজীবীরা একটি পরিবারের মতোই । এটা আমাদের অভ‍্যন্তরীণ বিষয়।এই বিষয়ে আমি মিডিয়ার সামনে কোনো মন্তব্য করতে চাই না।”

আইন/আদালত রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    বৃহত্তর রাজশাহী সমিতি রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সংবর্ধনা দিল

    রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে প্রধান ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী:গ্রেপ্তারের নির্দেশ, মামলা না থাকলে ডিটেনশনের চিন্তা

    দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

    নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরার তুরাগ থানা পুলিশ

    বিএনপি’র ভুলের অপেক্ষা রাজনীতিতে!

    আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি

    সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

    আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান

    ৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭ (সাতচল্লিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    ভূমি সেবায় সর্বোচ্চ জনস্বার্থ ও কাজের মান নিশ্চিত করার নির্দেশনা ভূমি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর

    ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই , শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    “নিষেধাজ্ঞা আমাদের আরও শক্তিশালী করেছে”: মস্কো চেম্বার সভাপতি

    তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’: যানজটমুক্ত ঢাকা গড়তে নাগরিকের হাতেই ডিজিটাল হাতিয়ার


    • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪১
      সূর্যোদয়ভোর ৬:৫৬
      যোহরদুপুর ১২:৪৪
      আছরবিকাল ৪:০৩
      মাগরিবসন্ধ্যা ৬:৩১
      এশা রাত ৭:৪৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।