
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় “উত্তরা লিবার্টি ক্লাবে”মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের দেশি- বিদেশী মদ ও ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টর, সোনারগাঁও জনপথ রোড, আজিজ স্কয়ার, বাড়ী নং- ৯৮, উত্তরা লিবার্টি ক্লাবের ৫ম তলায় মাদক বিরোধী ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক মাদক ব্যবসায়ী ও আসামীরা হলো – মোঃ রাসেল (২৮) ও মোঃ নয়ন মিয়া (৩৮)।
এ সময় উত্তরা লিবার্টি ক্লাবের ৫ম তলার রুমে তল্লাশি চালিয়ে বিদেশী বিয়ার ক্যান, দেশি/বিদেশী মদের পরিমান সর্বমোট ৪৭০.৮৬০ লিটার মদ জব্দ করা হয়েছে। যাহার আনুমানিক বাজারমূল্য মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।
র্যাব-১, এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযানের সময় উত্তরা লিবার্টি ক্লাবের সভাপতি- কর্মচারী ও আরোও কতিপয় লোকজন র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়। তবে উত্তরা লিবার্টি ক্লাবের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
অভিযান শেষে জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত দুই আসামীকে জিজ্ঞাসাবাদ করে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৯ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৫ |
| যোহর | দুপুর ১২:৫৪ |
| আছর | বিকাল ৪:২১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০২ |
| এশা | রাত ৮:১৮ |