
বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ (প্রথম পর্ব)-এর আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
আজ শনিবার বিকেলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, চীনা দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, দেশের খ্যাতনামা ও কিংবদন্তি ক্রীড়াবিদবৃন্দ, প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড় এবং বিকেএসপির প্রশিক্ষণার্থীবৃন্দ।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচির আওতায় সারাদেশ থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ৩০৬ জন ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়কে নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছে ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। গত ২৮ ও ২৯ এপ্রিল ২০২৬ তারিখে সারাদেশে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই কার্যক্রমের মাধ্যমে প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের নির্বাচন করা হয়। পরবর্তীতে ২ মে ২০২৬ তারিখে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।”এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতা উন্নয়নের পাশাপাশি শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, ক্রীড়াসুলভ আচরণ ও মানসিক দৃঢ়তা বিকাশে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে সম্ভাবনাময়দের চিহ্নিত করে পরবর্তী পর্যায়ে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩০ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৬ |
| যোহর | দুপুর ১২:৫২ |
| আছর | বিকাল ৪:১৯ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫৮ |
| এশা | রাত ৮:১৪ |