
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ২০:০০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বারাদি গ্রামের জনৈক মোঃ মোবারক আলী (৭০) এর দক্ষিন ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা শয়ন ঘরের মাটির গর্তের ভিতরে” অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় থানা হতে লুট‘কৃত ০১টি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন এবং ০১টি পিস্তলের কভার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৩ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৯ |
| যোহর | দুপুর ১২:৪৯ |
| আছর | বিকাল ৪:১৪ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫০ |
| এশা | রাত ৮:০৫ |