- প্রচ্ছদ
-
- দুর্ঘটনার সংবাদ
- লালমনিরহাটে ট্রাকচাপায় ৪জনের মৃত্যু; আহত ৬
লালমনিরহাটে ট্রাকচাপায় ৪জনের মৃত্যু; আহত ৬
প্রকাশ: 28 September, 2026 4:49 pm
লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্টিবাজার এলাকায় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৪জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ওই এলাকার লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকাল আটটার দিকে পাটগ্রাম থেকে বুড়িমারী গামী ডাম্পার ট্রাকটি ঘুন্টি বাজার এলাকায় পৌছালে চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও ২জনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও প্রায় ৬জন। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে প্রায় ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।