
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১২ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ ১৫১৫ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানাধীন পৌরসভা ৩নং ওয়ার্ডস্থ আমলাপাড়া পূর্ণ বাবুর ঘাট সংলগ্ন জনৈক আবু ছাইদ (৬৫), পিতা-মৃত বাবর আলী শেখ এর চায়ের টং দোকানের সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭ (সাতচল্লিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ১৯৩০/-টাকা’সহ আসামী-মোঃ মাইশ (১৯), পিতা-মোঃ রিপন, মাতা-মাহফুজা বেগম, সাং-আমলাপাড়া পৌরসভা ৩নং ওয়ার্ড, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া‘কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৯ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৪ |
| যোহর | দুপুর ১২:৪৫ |
| আছর | বিকাল ৪:০৬ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৫ |
| এশা | রাত ৭:৫১ |