আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার ! হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা: সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের

প্রকাশ: 25 October, 2026 5:58 pm

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:- রাজধানীর ভাটারা থানা এলাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী কনস্ট্রাকশন ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগর (৩৬)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামি জামিন পাওয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। একই সাথে ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ ও ‘হানি ট্র্যাপ’ হিসেবে উল্লেখ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর এবং প্রধান আসামির দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

আজ ২৫ অক্টোবর(২০২৬) রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত নিহতের ভাই সাইফুদ্দিন মালেক এই দাবি জানান।এ সময় পরিবারের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করেন, গত ২০ আগস্ট (২০২৬) তারিখে সন্ধ্যায় ভাটারা এলাকার একটি অ্যাপার্টমেন্টের ফ্লোর থেকে সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ। সাগরের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তাকে হানি ট্র্যাপে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে তা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সাগরের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সন্দীপে। তিনি পূর্বে চট্টগ্রামে রেস্তোরাঁ ও পরবর্তীতে ঢাকায় গাড়ির ব্যবসা পরিচালনা করতেন। ঢাকায় স্থানান্তরের পর অভিযুক্ত মাহজাবিন ইসলাম রিয়ার সাথে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সাগরের সাথে সম্পর্কের অবনতি হলে তিনি পুনরায় চট্টগ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে গত ১৯ আগস্ট সাগরের জন্মদিন পালনের কথা বলে তাকে ঢাকায় আহ্বান জানান রিয়া। রিয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে ১৯ আগস্ট রাতে চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় পৌঁছান সাগর। ২১ আগস্ট পুনরায় চট্টগ্রামে ফিরে আসার জন্য রিটার্ন টিকিটও কেটেছিলেন তিনি। কিন্তু জন্মদিনের দিন (২০ আগস্ট) সন্ধ্যায় তার রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাই মালেক বলেন, “মরদেহ উদ্ধারের পর ২৫ আগস্ট ভাটারা থানায় আমরা একটি হত্যা মামলা দায়ের করি (মামলা নম্বর: ৪৪)। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, ঘটনার দুই মাস অতিবাহিত হলেও প্রধান আসামি মাহজাবিন ইসলাম রিয়া কে আটক করা হয় নি এবং হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রিয়াকে বটি হাতে সাগরকে হত্যার হুমকি দিতে দেখা গেছে। এছাড়া ২৩ আগস্ট পুলিশের সূত্রে আমরা জানতে পারি, লাশ উদ্ধারের সময় অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার মুসা এবং এক অজ্ঞাত নারী উপস্থিত ছিলেন।”

পরিবারের দাবি, এত স্পষ্ট আলামত থাকা সত্ত্বেও প্রধান আসামি কীভাবে জামিন পেলেন তা নিয়ে প্রশ্ন থেকে যায়। একই সাথে ময়নাতদন্ত (পোস্ট মোর্টেম) রিপোর্টেও গরমিল করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, প্রধান আসামি জামিনে বাইরে থাকায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে, গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হতে পারে কিংবা আসামি আইনগত প্রক্রিয়া এড়িয়ে যেতে পারেন। তাই মামলাটির সঠিক ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে অবিলম্বে পিবিআই-এ হস্তান্তর, ঘটনাস্থলের আলামত ও কল রেকর্ড (CDR) বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সংহতি প্রকাশ করার কথা রয়েছে নিহতের চাচা আনোয়ার হোসেন সিপিএ, ফেডারেল অ্যাটর্নি মি. রেমন্ড আব এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর সাবেক এজেন্ট মি. মাইকেল ডোনোফোর।

রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা: সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের

    তুরাগ এলাকায় হানিট্র্যাপ চক্র ডিবির জালে ধরা : সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দরী নারীর প্রোফাইল থেকে আসত প্রেমের প্রস্তাব

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয়ে প্রতারণা : সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার !

    ছাত্রলীগ নেতার সঙ্গে কক্সবাজার ভ্রমণে ছাত্রদল নেতা মমী আনসারি, সামাজিক মাধ্যমে ছবি ঘিরে আলোচনা

    কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত ।

    ঢাবিতে সমাজের বিশিষ্টজনদের ‘স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড’ প্রদান

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু

    বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু


    • রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৪
      সূর্যোদয়ভোর ৭:০০
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৯
      মাগরিবসন্ধ্যা ৬:২৪
      এশা রাত ৭:৪০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।