
মনির হোসেন জীবন : রাজধানী তুরাগের ৫২ নম্বর ওয়ার্ড দলিপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ও পরকিয়ার সন্দেহ স্বামী মোহাম্মদ অপু মিয়া (২৪) কর্তৃক স্ত্রী রুনা আক্তার (১৮)কে ধারালো ছুরিকাঘাতে খুনের (হত্যার) ঘটনা ঘটেছে।
এঘটনায় পর সংশ্লিষ্ট থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে ঘাতক খুনি অপুকে আটক এবং হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ধারালো ছুরি, একটি মোবাইল ফোন ও নগদ ৫১০শ টাকা উদ্ধার মূলে শব্দ করেছে।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ৯টার দিকে তুরাগ থানাধীন দলিপাড়া ৫নং সেক্টর, ৬/এ রাস্তার শেষ মাথায় ৫১ নং বাসার গ্যারেজের ভিতর পারিবারিক বিরোধের জের ধরে এ খুনের ঘটনাটি ঘটে।
আজ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান খুন ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ৯টার দিকে তুরাগ থানাধীন দলিপাড়া ৫নং সেক্টর, ৬/এ রাস্তার শেষ মাথায় ৫১ নং বাসার গ্যারেজের ভিতর পারিবারিক বিরোধের জের ধরে মোহাম্মদ অপু মিয়া (২৪), পিতা- মোঃ সবুজ মিয়া, মাতা- ফরিদা বেগম, গ্রাম- দাপুনিয়া, থানা ও জেলা- নেত্রকোনা, তার স্ত্রী রুনা আক্তার (১৮), পিতা- মোঃ হাদিস মিয়া, মাতা- বাসনা আক্তার, গ্রাম- সাতকান্দা, থানা ও জেলা- নেত্রকোনাকে ধারালো ছুরি দ্বারা বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এঘটনার পর স্থানীয় লোকজন ও এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় ভিকটিম রুনা আক্তারকে দ্রুত উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুরাগ থানা পুলিশ জানান, আটক মোহাম্মদ অপু মিয়া (২৪) নেত্রকোনা জেলার দাপুনিয়া থানা দাপুনিয়া গ্রামের মোঃ সবুজ মিয়ার পুত্র। তার স্ত্রী নিহত রুনা আক্তার (১৮) একই জেলার নেত্রকোনা থানার সাতকান্দা গ্রামের মোঃ হাদিস মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামি মোহাম্মদ অপু মিয়া (২৪) তার স্ত্রী রুনা আক্তার
কে অন্য ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে মর্মে সন্দেহ করত এবং এ নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। হত্যা (খুনের) ঘটনার পর তুরাগের দলিপাড়া এলাকার স্থানীয় লোকজন আসামি অপুকে ছুরিসহ ঘটনাস্থলে আটক করে তুরাগ থানা পুলিশকে সংবাদ দেয়। পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত আসামি (খুনি)
মোহাম্মদ অপু মিয়া আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। উক্ত ঘটনায় ভিকটিম রুনা আক্তারের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী সরকারি হাসপাতাল (মর্গে) পাঠানো হয়েছে। এঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির তুরাগ থানার (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটক আসামী (খুনি) মোহাম্মদ অপু মিয়াকে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আজ বুধবার সকালে ঢাকার আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৬ |
| সূর্যোদয় | ভোর ৭:০২ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৭ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
| এশা | রাত ৭:৩৯ |