আজ | | | |

শিরোনাম :

তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফরিদগঞ্জের বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ভুয়া , মিথ্যা ও বানোয়াট : জানালো কেন্দ্রীয় বিএনপি

তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের

প্রকাশ: 11 November, 2026 2:57 pm

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, দেশের সামগ্রিক পরিবর্তন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের নেতৃত্ব দিতে হবে। শুধু পরিবর্তনের প্রত্যাশা করলেই হবে না, পরিবর্তন বাস্তবায়নে নিজেদের সম্পৃক্ত করতে হবে।

আজ বুধবার বাংলা একাডেমিতে আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার ২০২৬: হ্যাঁ, জয়যুক্ত হয়েছে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, “আমরা চাই, আমাদের দেশ আমাদের মতো করে পরিচালিত হোক। আমরা চাই, আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই, আমাদের দেশ যেন আমাদের কথাই বলে। এই প্রত্যাশা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন জনগণের অংশগ্রহণ।”

ডেপুটি স্পীকার আরও বলেন, দেশের সামগ্রিক পরিবর্তন ও সমাজের ইতিবাচক রূপান্তর ঘটাতে রাজনীতিতে অংশগ্রহণ অপরিহার্য। তরুণদের পেশ করা দাবিনামার ভাষা, উপস্থাপনা ও বক্তব্যের ধরণ কোনো সংসদ সদস্যের চেয়ে কম নয়। তাই উপস্থিত তরুণদের মধ্য থেকে অনেককেই রাজনীতিতে আসার এবং সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, গত দেড় শতকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। রাজনীতি আর আদর্শের জায়গায় নেই। চাঁদাবাজ, মাদকাসক্ত, বখাটে ও কর্মবিমুখ মানুষের হাতে রাজনৈতিক চালিকাশক্তি চলে গেছে। এই অবস্থা থেকে উত্তরণে সমাজের সুশিক্ষিত, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। প্রায় ১ হাজার ৪০০ মায়ের বুক খালি হয়েছে। স্বজন হারানো পরিবারের আহাজারি এখনো থামেনি। বিচার প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি। অথচ ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এ অবস্থায় তরুণ প্রজন্মের ঘরে বসে থাকার সুযোগ নেই।

ডেপুটি স্পীকার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় তরুণরা কোনো রাজনৈতিক দলের পরিচয় বা আহ্বানের অপেক্ষা করেননি। স্বতঃস্ফূর্তভাবে দেশমাতৃকাকে রক্ষা করতে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আইনের শাসন কায়েম করতে এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে নেমেছিলেন। তাই এখনো ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।

ডেপুটি স্পীকার আরও বলেন, “আমরা যদি অর্থবহ প্রভাব সৃষ্টি করতে না পারি, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। তাই তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তরুণদের নেতৃত্বেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। এখন একটি অর্থবহ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশীদার হতে হবে।

কায়সার কামাল আরও বলেন, তরুণরাই আমাদের দেশকে দ্বিতীয়বারের মতো উদ্ধার করেছে। কিন্তু দ্বিতীয়বার বাংলাদেশ গঠনের পরও কেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে? মত পার্থক্য থাকবে, গঠনমূলক সমালোচনাও থাকবে। তবে গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের একটি অর্থবহ পরিবর্তন ও ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান দুর্বৃত্তায়ন থেকে মুক্তি পেতে হলে সমাজের সুশিক্ষিত, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষকে জনসেবা ও মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। অন্যথায় দেশ ও জাতির প্রকৃত মঙ্গল নিশ্চিত করা সম্ভব নয়।

ডেপুটি স্পীকার বলেন, আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। এই কথাটিকে শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটি সবার হৃদয়ে ধারণ করতে হবে। সরকারি দল হোক কিংবা বিরোধী দল—সবার আগে বাংলাদেশ, এই চেতনাকে ধারণ করতে হবে। অন্যথায় দেশের অস্তিত্ব সংকটে পড়বে। আমরা চাই না, এ দেশের মাটিতে আবারও ফ্যাসিবাদের কোনো উপাদান ফিরে আসুক।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, বাংলাদেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এ অনুষ্ঠান থেকে ইতিবাচক বার্তা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি।

আয়োজকদের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, শুধু অনুষ্ঠান আয়োজন করেই ক্ষান্ত থাকলে চলবে না; এর ইতিবাচক প্রভাব সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

আপনাদের অনেককেই আগামী জাতীয় সংসদে আসার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একদিন আপনারাই আমাদের আসনে বসবেন এবং গর্ব করে বলবেন, আমরা একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি।

আইআইডিআরের নির্বাহী পরিচালক সাইয়িদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মারদিয়া মমতাজ, আনিছুর রহমান, মাহমুদা হাবীবা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান খবর রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    (এক) টি বিদেশী রিভলবার সহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিতদের অগ্রণী ব্যাংক থেকে অবাঞ্ছিত ঘোষণা

    কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার

    পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে মহাখালী বাস টার্মিনালে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন

    কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

    তুরাগ থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেফতার

    প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন

    দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

    শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ফরিদগঞ্জের বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ভুয়া , মিথ্যা ও বানোয়াট : জানালো কেন্দ্রীয় বিএনপি

    পদোন্নতিপ্রাপ্ত ১০ সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন ডিএমপি কমিশনার

    আশুলিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী হাতে স্বামী খুন : স্ত্রী রত্না আটক

    ফ্যাসিস্টদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

    তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার

    ঢাবি বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে

    দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

    আদিতমারীতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    একটি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম।

    কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ


    • বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫২
      সূর্যোদয়ভোর ৭:১০
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫২
      মাগরিবসন্ধ্যা ৬:১৪
      এশা রাত ৭:৩২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।