
এইচ এম মাহমুদ হাসান: রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্তকে (৫০) গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টা ৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার সঞ্জয় দত্ত ঢাকা মহানগরের উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক। তার পিতার নাম মৃত জয়দিস দত্ত এবং মাতার নাম শান্তি রানী দত্ত। তিনি উত্তরখান থানার একটি এলাকায় বসবাস করতেন।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সঞ্জয় দত্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৩ |
| সূর্যোদয় | ভোর ৭:১১ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৪ |
| এশা | রাত ৭:৩২ |