
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২১ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ০৫০০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের সরদার পাড়া বাজারস্থ জনৈক মামুন ফয়সাল এর ফার্নিচারের দোকানের দক্ষিন পার্শ্বে পাঁকা রাস্তার উপর” মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩.৯৪৯ (তিন কেজি নয়শত ঊনপঞ্চাশ গ্রাম) মাদকদ্রব্য গাঁজা’সহ আসামী-মোঃ ইব্রাহীম হোসেন (২৫), পিতা-মৃত আমজাদ হোসেন, মাতা-মোসাঃ জোসনা খাতুন, সাং-পাকুরিয়া ৪নং ওয়ার্ড, ইউপি-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৮ |
| সূর্যোদয় | ভোর ৭:১৭ |
| যোহর | দুপুর ১২:৪৪ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |