
লালমনিরহাট প্রতিনিধি::-হতদরিদ্র গীতারানী রায় ,ফজিলা বেগম বিনামূল্যে ছাগল পেয়ে খুবই খুশি। সংসারের অভাব মোচনে কিছুটা সহায়ক হবে এ অনুদান। তাদের মতো ২৫ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইআরডিএফ)। সংগঠনটির সহযোগিতায় লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদের মাঝে বিনামূল্যে উন্নতজাতের ছাগল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)’র অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ জোবেদা খাতুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে এসব ছাগল বিতরণ হয়। জেলা সমাজসেবা সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকারভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করেন।
আইআরডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ রিয়াজুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন,উপ- সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আরিফুজ্জামান গালিব ,বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী ও এডাব লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব এনামুল হক টিপু,সমাজ সেবক ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম।
উপকারভোগীরা জানান, বিনামূল্যে ছাগল পেয়ে তারা বেশ খুশি। ছাগলগুলোর যত্ন ও পরিচর্যা করে লালন পালন করতে পারলে বাড়তি আয় করে পরিবারের বাড়তি আয়ের মাধ্যমে উন্নতি করা সম্ভব। এ সময় ২৫ টি পরিবারের মাঝে দুটি করে ৫০টি ছাগল প্রদান করা হয়েছে।এ সময় প্রধান অতিথি বলেন, ছাগলগুলোকে সঠিকভাবে লালন পালন করতে হবে। বিক্রি করে দেওয়া যাবে না। স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এটি কাজে আসবে। নারীদের স্বাবলম্বী করতে এসব ছোট ছোট উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০১ |
| সূর্যোদয় | ভোর ৭:২০ |
| যোহর | দুপুর ১২:৪৬ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |