
বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন, এমপি।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে সাদেক হোসেন খোকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অনেকেই শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছেন।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা স্মরণ করেন এবং সেই ঘোষণায় অনুপ্রাণিত হয়ে সাদেক হোসেন খোকার মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন।
মার্শাল আর্টের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এটি শুধু শারীরিক সক্ষমতা ও আত্মরক্ষার কৌশল অর্জনের মাধ্যম নয়; বরং মানসিক দৃঢ়তা, বিচক্ষণতা, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তৈরিরও একটি কার্যকর অনুশীলন। প্রতিযোগিতার মাধ্যমে একজন মানুষ যেমন বিজয় উদযাপন করতে শেখে, তেমনি পরাজয় মেনে নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার মানসিকতাও অর্জন করে।
তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে মার্শাল আর্টসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত পরিচর্যা, শারীরিক সৌন্দর্য ও উপস্থাপনযোগ্যতার প্রতিও মনোযোগী হওয়ার পরামর্শ দেন, যাতে তাঁরা তরুণদের কাছে আরও আকর্ষণীয় আদর্শ হয়ে উঠতে পারেন।
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন। একই সঙ্গে অনুষ্ঠানের সভাপতি ইশরাক হোসেনের সম্পৃক্ততা ও পৃষ্ঠপোষকতার বিষয়টিও উল্লেখ করেন।
একটি সুস্থ, আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও সক্ষম প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশায় এ আয়োজনের সফলতা কামনা করেন মন্ত্রী।
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০১ |
| সূর্যোদয় | ভোর ৭:২১ |
| যোহর | দুপুর ১২:৪৬ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |