আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩৬

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্নীতলা থানা বিএনপি’র সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, নজিপুর পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব ওয়াজেদ আলী। এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার, ১২ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৩ |