আজ বৃহস্পতিবার | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৮:০২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২নং অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুস গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম।
কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকার ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন যে, দাবি করা ঘুসের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। তিনি আরও জানতে পারেন যে কুতুবউদ্দিন সোহেল আগত সকল সেবাপ্রার্থীর নিকট হতেই ছাড়পত্র প্রদান বাবদ ঘুস হিসেবে এরুপ টাকা গ্রহণ করে থাকেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং দুর্নীতিবাজ কর্মকর্তাকে আইনের আওতায় আনতে মোঃ সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন।
দুদকের ফাঁদ অভিযানে আজ বৃহস্পতিবার (২৪-০৪-২০২৫) দুপুরে ঘুসের টাকা গ্রহণের সময় সচিব কুতুবউদ্দিন সোহেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুসের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। তৎপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ একটি মামলা দায়েরপূর্বক তাকে হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০২ |
| সূর্যোদয় | ভোর ৭:১৭ |
| যোহর | দুপুর ১:১০ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৩ |
| এশা | রাত ৮:১৮ |