আজ বৃহস্পতিবার | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১২:২৪

শিরোনাম :

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান গুম-শহীদ পরিবারের পাশে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঈদ উপহার ও সহায়তা প্রদান কুয়েত সরকারের নিকট প্রতীকীভাবে ২৪০ টন শুভেচ্ছা খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাসমাবেশে দুই বক্তার আপত্তিকর শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

প্রকাশ: ৭ মে, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৩রা মে’র মহাসমাবেশে দুই বক্তার আপত্তিকর শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দুঃখ প্রকাশ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিবৃতিতে তিনি বলেন, আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে দু’জন বক্তা আপত্তিকর শব্দচয়ন করেছেন, যা আমরা সমর্থন করি না। কেউ এতে আহত হলে তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আলেম-ওলামাদের নিয়ে আপত্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকারও আহ্বান জানান আজিজুল হক। তিনি বিবৃতিতে বলেন, একইসঙ্গে সেক্যুলার প্রগতিশীল ঘরানার যারা এতকাল আলেম-ওলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে এসেছেন, তাদেরও তারা এ ধরনের আপত্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকার আহ্বান জানান। আর শাপলা চত্বরের গণহত্যায় আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে কারা উৎসাহ দিয়েছিল, তা তারা ভুলে যাননি।

আজিজুল হক তার বিবৃতিতে বলেন, নারীর প্রতি আমাদের ঘৃণার প্রশ্নই আসে না। মতাদর্শিক লড়াইকে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটা স্রেফ মূর্খতা। আমরা আবারো বলছি, যার যার ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় আমরাও সংস্কারকাজে সম্পৃক্ত হতে আগ্রহী। কিন্তু শুরুতেই আলেম-ওলামা ও অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল এনজিওবাজ নারীবাদীকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হলো। যার ফলে এমন একচেটিয়া প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেখানে সেক্যুলার প্রগতিশীল নারী সমাজের স্বার্থ ও মতাদর্শ রক্ষিত হলেও ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনা উপেক্ষিত হয়েছে। এই বৈষম্য মেনে নেয়ার সুযোগ নেই। ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না বলে বিবৃতিতে উল্লেখ করেন আজিজুল হক। তিনি বলেন, উগ্র ইসলামবিদ্বেষী গোষ্ঠী কর্তৃক আমাদের নারীবিদ্বেষী অপবাদ দেয়ার অপরাজনীতি বহু পুরনো। অথচ দেশ জুড়ে আমাদের নারী কওমি মাদ্রাসাগুলোয় প্রতিবছর উল্লেখযোগ্য হারে ছাত্রীসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি বরাদ্দমুক্ত এসব মাদ্রাসায় সমাজের হাজার হাজার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেয়ের জন্যও বিনামূল্যে থাকা-খাওয়া, নিরাপত্তা ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এদেশের নারীদের সাক্ষরতার হার বৃদ্ধিতে আমাদেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে। কিন্তু কখনো আলেম-ওলামার সামাজিক অবদানের স্বীকৃতি দেয়া হয় না। আর আমাদের এই সামাজিক ভূমিকা ও ধর্মীয় অবস্থান আধুনিক ব্যবস্থায় এদেশের নারীকে পণ্য বানানোর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অন্তরায় বলেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে একদল উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে বলে আমরা মনে করি। কিন্তু ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে আমরা ছাড় দেবো না।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা

    বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অনুদান ও ঈদ সামগ্রী দিলেন আমিনুল হক।

    শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান

    বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ

    গুম-শহীদ পরিবারের পাশে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঈদ উপহার ও সহায়তা প্রদান

    কুয়েত সরকারের নিকট প্রতীকীভাবে ২৪০ টন শুভেচ্ছা খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার

    ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন’র বড় বোন’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এর শোকবার্তা

    সাভারে ব্যস্ততা আর টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

    ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন :দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকার মন্ত্রী

    উচ্চশিক্ষার নীতিনির্ধারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মামুন

    ঈদুল আযহার তৃতীয় দিন বঙ্গ অটিটিতে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’

    উত্তরা প্রেসক্লাব নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর

    ওয়ান রান – ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”; অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি দৌড়বিদ।

    চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    জামায়াতকে ঘিরে কঠোর বার্তা আমিনুল হকের “বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে”

    আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জনকে গ্রেফতার

    সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ:হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি

    উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

    সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে ভাষণ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    এই বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজে হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না


    • বুধবার, ২৭ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৭
      সূর্যোদয়ভোর ৬:১২
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৭:৩৯
      এশা রাত ৯:০৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।