আজ সোমবার | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৪ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৮:১৭

নিজের বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য এবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে দেশপ্রেমিক শক্তির ঐক্যেরও ডাক দেন তিনি।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল- সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।’
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৬ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০৩ অপরাহ্ণ |