আজ রবিবার | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৩৪

শিরোনাম :

দ্যা ডেইলি স্টার” এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল প্রধানমন্ত্রীর চলাফেরা, কথাবার্তায় যে চমৎকার সারল্য ও সংযম, তা ইতিহাসে বিরল: উপদেষ্টা মাহদী আমিন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সচিব ১৪ টি উড়োজাহাজ কিনতে আজ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা নতুন সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামাত সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

রূপনগরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ ঘোষণা আমিনুল হকের

প্রকাশ: ২৭ জুন, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পল্লবী-রূপনগর এলাকায় ২০ হাজারেরও অধিক নিমগাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর রূপনগর ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির চলমান সদস্য নবায়ন কার্যক্রম আগামী ৩ জুলাই শেষ হওয়ার পর পরই প্রতিটি ওয়ার্ডের বাসাবাড়ি ও রাস্তার পাশে নিমগাছ রোপণ শুরু হবে। এই বৃক্ষরোপণ কার্যক্রমে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।

এসময় আমিনুল হক বলেন, বিএনপি শুধু রাজনীতিই করে না, পরিবেশ রক্ষার মতো সামাজিক দায়বদ্ধতাও পালন করে। দেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ের প্রতিকারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে।

তিনি বলেন, “বিএনপি সবসময় মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক পথেই আমাদের রাজনীতি ও কর্মসূচি পরিচালিত হবে।”

দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়ে তিনি নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা বা অন্যায় কাজে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আত্মসমালোচনার জায়গা থেকে বলছি।”

আমিনুল হক বলেন, “গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের অধীনে মানুষ কেবল অবিচার ও দমননীতির শিকার হয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণই হবে মূল অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”

উদ্বোধকের বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান -এ স্লোগান শুধু মুখের কথা নয়, এটি বাস্তবায়নের জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ বাঁচাতে বেশী বেশী করে গাছ লাগাতে হবে।

৯২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নূরনবীর সভাপতিত্বে সদস্য সচিব আলমগীর হোসেন বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, এমএস আহমাদ আলী, জাসাস ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রূপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, যুবদল রূপনগর থানার সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিব, সিনিয়র সহসভাপতি মোঃ নাঈম হোসেন, ছাত্রদল রূপনগর থানার সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান রনি প্রমুখ।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দ্যা ডেইলি স্টার” এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    প্রধানমন্ত্রীর চলাফেরা, কথাবার্তায় যে চমৎকার সারল্য ও সংযম, তা ইতিহাসে বিরল: উপদেষ্টা মাহদী আমিন

    হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ

    আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গিয়েছে:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান

    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সচিব

    ১৪ টি উড়োজাহাজ কিনতে আজ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

    এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা

    নতুন সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামাত সংশ্লিষ্ট কর্মকর্তারা

    আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই

    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

    মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ–চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছেন নতুন ঠিকানায় বাড়িঘর

    মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

    প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

    জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না: যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শায় হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

    ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

    চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা

    চাঁদপুরে পাউবোর কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দাপ্তরিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন

    ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

    জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না:জেলা পরিষদের প্রশাসক

    কোন প্রকার মাদক, কিশোর গ্যাং,জুয়া , দখলবাজি, টেন্ডারবাজি,মব,মব চলবে না: সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


    • রবিবার, ৩ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০২
      সূর্যোদয়ভোর ৬:২৩
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:২১
      মাগরিবসন্ধ্যা ৭:২৮
      এশা রাত ৮:৪৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।